৬০ মিলিলিটারের গুণিতক ব্যবহার করলে, তিনটি বড় পেগ হলেই দাঁড়াচ্ছে ১৮০ মিলিলিটার। অন্যদিকে ৬ পেগ মদ হলে প্রায় ৩৬০ মিলিলিটার হয়। সেটাই একটু বাড়িয়ে ৩৭৫ মিলিলিটার। কারণ কিছুটা পেগ তৈরি বা বোতল ভরার প্রক্রিয়ায় নষ্ট হতে পারে। একইভাবে ১২টি বড় পেগ হলে দাঁড়ায় ৭২০ মিলিলিটার। তার সঙ্গে একটি ছোট পেগ যোগ করলেই ৭৫০ এমএল। আর এই ১২ পেগের মদের বোতলকেই একটি বড় বোতল হিসেবে ধরা হয়।
ঠিক এই কারণেই ভারতে মদের বোতলের পরিমাপ এমন অদ্ভুত। পুরোটাই সেই ব্রিটেনের, সাহেবদের কায়দায়। এখনও সেই একই পদ্ধতিতেই বোতল ভরে চলেছেন মদ প্রস্তুতকারকরা।