• বউদিকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ, কাটোয়ায় ধৃত বিজেপি নেতার ছেলে
    বর্তমান | ২২ আগস্ট ২০২৬
  • সংবাদদাতা, কাটোয়া: মামাতো বউদিকে প্রলোভন দিয়ে মায়াপুরে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল কাটোয়ার বিজেপি নেতার ছেলের বিরুদ্ধে। অভিযোগ, মহিলাকে দু’ দিন আটকে রাখা হয়। তাঁর ছেলেকে মারধর করা হয়। ঝাড়খণ্ডের রাঁচি থেকে অভিযুক্ত বিজেপি নেতার ছেলেকে গ্রেপ্তার করেছে কাটোয়া থানার পুলিশ। ধৃতের নাম বলরাম মণ্ডল। কাটোয়া থানার গাঁফুলিয়া গ্রামে তার বাড়ি। নির্যাতিতা মহিলার বাড়িও ওই গ্রামেই। শুক্রবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালত ৪ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। অভিযোগ, বলরাম তার মামাতো বউদিকে গত ২২ জুলাই ভুল বুঝিয়ে মায়াপুরে নিয়ে যায়। বউদির ছোটো ছেলেও যায়। সেখানে একটি হোটেল ভাড়া করে রাখে বউদিকে। হোটেলে ধৃত যুবক বউদির উপর শারীরিক নির্যাতন চালায়। তাঁকে ধর্ষণ করে। বউদির ছোটো ছেলেকেও মারধর করে। তারপর গত ২৪ জুলাই বউদিকে গাঁফুলিয়া গ্রামে তাঁর বাপের বাড়িতে ফেলে দিয়ে পালিয়ে যায়। ২৫ জুলাই ধৃত যুবকের নামে কাটোয়া থানায় ধর্ষণের অভিযোগ জানান মহলিা। এরপরেই কাটোয়া থানার পুলিশ তদন্তে নামে। থানায় অভিযোগ হয়েছে জানতে পেরেই ধৃত মায়াপুরের ওই হোটেলে গিয়ে রেজিস্টারে প্রমাণ নষ্ট করার চেষ্টা করে। তারপর রাঁচিতে তার এক বন্ধুর বাড়িতে গিয়ে আত্মগোপন করে। পুলিশ রাঁচি থেকে বলরামকে গ্রেপ্তার করে নিয়ে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃতের বাবা রবীন্দ্রনাথ মণ্ডল এলাকায় বিজেপি নেতা হিসাবে পরিচিত। এলাকায় তার প্রভাব যথেষ্ট। যদিও বিজেপি নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওই ব্যক্তি দলের কোনো পদে নেই। যে বিজেপি নারী সুরক্ষার কথা বলে, তাদেরই দলের নেতার ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। এ নিয়ে মঙ্গলকোটের বিজেপি বিধায়ক শিশির ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি ওই নেতার বিষয়ে কোনো কিছু বলতে চাননি। নির্যাতিতা বধূ জানান, ঘটনার ছবি ওই যুবক তার মোবাইলে তুলে রেখেছে। তিনি ধৃতের কড়া শাস্তির দাবি জানিয়েছন। পুলিশ মায়াপুরের হোটেলের রেজিস্টার বাজেয়াপ্ত করেছে।

     ধৃত অভিযুক্ত। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)