• পরিবর্তনের বাংলায় শিল্পে আরও বিনিয়োগ, রাজ্যে স্টিল শিল্প সম্প্রসারণে বিপুল বিনিয়োগের পরিকল্পনা এই ইস্পাত গোষ্ঠীর
    News18 বাংলা | ২২ আগস্ট ২০২৬
  • কলকাতা: পরিবর্তনের বাংলায় শিল্পে আরও বিনিয়োগ। এবার অনিল বালাজি ইস্পাত গোষ্ঠী তাদের ইস্পাত শিল্প সম্প্রসারণে বিপুল বিনিয়োগ পরিকল্পনা চূড়ান্ত করল। হাওড়ার জঙ্গলপুরের কারখানার সম্প্রসারণে প্রাথমিক পর্যায়ে ১০০ কোটি টাকা বিনিয়োগ করছে অনিল বালাজি স্টিল। তাদের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে কোম্পানির টার্নওভার ৫০০ কোটি করার। বর্তমানে ২৫ হাজার মেট্রিক টন পরিবেশ বান্ধব ইস্পাত উৎপাদন করে এই সংস্থা। এই প্রকল্পের আধুনিক সম্প্রসারণে নতুন ভাবে বিনিয়োগের ফলে বাংলায় কর্মসংস্থানের সুযোগও বাড়বে বলে জানান সংস্থার সিইও বীরেন্দ্র আগরওয়াল ।

    সরকারের শিল্প বান্ধব বার্তায় আগামী দিনে বাংলাতে শিল্পে নব জাগরণ ঘটার ব্যাপারে আশাবাদী অনিল বালাজি স্টিল কর্তৃপক্ষ। সংস্থার ৫০ বছরের পথ চলার শুভ মুহূর্তে নতুন সরকারের শিল্প আহ্বানে সাড়া দিয়ে এবার বিনিয়োগ ঘোষণা করেছে অনিল বালাজি স্টিল। কলকাতায় সাংবাদিক সম্মেলনে তাদের ইস্পাত প্রকল্পে আগামী দিন আরও বিনিয়োগ করার পরিকল্পনার কথাও জানিয়েছে অনিল বালাজি স্টিল কর্তৃপক্ষ।

    নতুন সরকার যেভাবে ‘শিল্প বন্ধু’ বার্তা দিচ্ছে তাতে একের পর এক উদ্যোগপতিরা এ রাজ্যে নতুন শিল্প গড়ার পাশাপাশি সম্প্রসারণেও বিপুল বিনিয়োগ করছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শিল্পমন্ত্রী তাপস রায় কিংবা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচাৰ্যরা প্রতিনিয়ত বাংলায় বিগত সরকারের আমলে শিল্পে যেভাবে তোলাবাজি, সিন্ডিকেট-রাজের কথা সামনে এনে তাঁদের সরকার শিল্পায়নের জন্য আগামী দিন শিল্পে কোনও অন্যায় বরদাস্ত করা হবে না বলার পর থেকেই বাংলাতে শিল্পে জোয়ার বইতে শুরু করেছে বলে মত শিল্প মহলের।
  • Link to this news (News18 বাংলা)