• ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলবে?
    এই সময় | ২২ আগস্ট ২০২৬
  • বৃষ্টি হলে স্বস্তি তো দূর, উল্টে আরও বাড়ছে ভ্যাপসা গরম। ঘেমে নেয়ে নাজেহাল অবস্থা মানুষের। গত কয়েক দিন ধরেই আবহাওয়ার এমন পরিস্থিতি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার পর্যন্ত মেঘলাই থাকবে আকাশ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। যার জেরে অস্বস্তিকর গরমে সকাল থেকেই নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতার একাংশে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। সঙ্গে কোনও কোনও এলাকায় বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি।

    আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কমার সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়তে পারে বৃষ্টির দাপট।

    শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে।সোমবার থেকে উত্তরবঙ্গের একাংশে আরও বাড়তে পারে বৃষ্টির দাপট। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা প্রবল।

    ১. কলকাতায় শনিবার কি বৃষ্টি হবে?

    উত্তর: হ্যাঁ। কলকাতার একাংশে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    ২. কলকাতায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে কি?

    উত্তর: হ্যাঁ। কোনও কোনও এলাকায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

    ৩. শনিবার কলকাতার তাপমাত্রা কত থাকবে?

    উত্তর: সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি এবং সর্বোচ্চ ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

    ৪. দক্ষিণবঙ্গের সব জেলায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?

    উত্তর: হ্যাঁ। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

    ৫. কোন কোন দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টি হতে পারে?

    উত্তর: হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

  • Link to this news (এই সময়)