• Breaking News: ‘পরিবর্তন হলে শব্দ হয়’, যাদবপুর ইস্যুতে বিস্ফোরক দিলীপ
    এই সময় | ২২ আগস্ট ২০২৬
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। শনিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে ফের তোপ দাগলেন তিনি। দিলীপের কথায়, ‘পরিবর্তন হলে একটু শব্দ হয়।’ যাদবপুরের বামপন্থী পড়ুয়ারা দেশের আইনকানুন মানেন না বলেও দাবি করেন তিনি।

    তেলঙ্গানার ইয়াদাদরি ভুবনগিরি জেলায় হ্যাজেলো ফার্মা ইন্ডাস্ট্রিতে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আট জন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কেমিক্যাল রিঅ্যাক্টরে বিস্ফোরণের জেরে কারখানায় আগুন ধরে যায়। জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কর্মীদের নিরাপত্তার দাবিতে সোচ্চার হয়েছে শ্রমিক সংগঠনগুলি।

    শিপিং কর্পোরেশনের অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

    বিহারের চম্পারণ জেলায় বাসের ধাক্কায় মৃত্যু হলো পাঁচ জনের। গুরুতর জখম আরও পাঁচ জন। শুক্রবার রাত ১১টা নাগাদ বেতিয়া-লৌরিয়া রাস্তায় বাসভারাইয়া ও পারাউটোলার মাঝে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ধর্মেন্দ্র দুবে নামে ব্যক্তির বাড়ির সামনে ছট উপলক্ষে জলসা হচ্ছিল। আশপাশের গ্রামের অনেকে রাস্তার ধারে দাঁড়িয়ে জলসা দেখছিলেন। রাত ১১টা নাগাদ গোরখপুর থেকে বেতিয়াগামী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারেন। ঘটনাস্থলেই দুই গ্রামবাসীর মৃত্যু হয়। তিন জন মারা যান স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলাকালীন। জখম পাঁচ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

    নতুন আইফোন কিনে দেয়নি মা-বাবা। পুলিশের দাবি, সেই দুঃখে আত্মহত্যার চেষ্টা করেন কুণাল চন্দগুড়ে (১৮) নামে এক যুবক। তাঁকে বাঁচাতে যান তাঁর বাবা মুরলিধর চন্দগুড়ে (৪৮) এবং মা সঙ্গীতা চন্দগুড়ে। শেষে খাদ থেকে পড়ে তিন জনেরই মৃত্যু হয়। শুক্রবার মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগরের ঘটনা।

    ইরানের উপরে ‘কঠোর আর্থিক নিষেধাজ্ঞা’ চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সোমবার এই সংক্রান্ত বিস্তারিত ঘোষণা করা হবে জানিয়ে তিনি বলেছেন, ‘ইরানকে কোনও দেশ সাহায্য করলে তাদেরও নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে’। তার পরেই আমেরিকাকে পাল্টা ‘ধ্বংসাত্মক জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিল ইরান।

    শনিবার আকাশ আংশিক মেঘলা থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। অন্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

  • Link to this news (এই সময়)