• আজ বৃষ্টির সঙ্গী হবে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়, কলকাতা সহ কোন কোন জেলা ভিজবে?
    আজ তক | ২২ আগস্ট ২০২৬
  • ভ্যাপসা গরমে যাতা অবস্থা কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীর। সকাল থেকেই আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি চরমে উঠেছে। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শনিবার, ২২ অগাস্টও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মূলত মেঘলা থাকবে। অবশ্য দিনের নানা সময় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে।

    মাথায় রাখতে হবে, ইতিমধ্যেই শক্তি হারিয়েছে নিম্নচাপ। তবে মৌসুমি অক্ষরেখা অ্যাক্টিভ। এছাড়া ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে। যার জেরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা থাকছে।

    আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া? 
    এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই নিজেদের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তারা জানিয়েছে, ২২ অগাস্ট সকাল সাড়ে ৮টা থেকে শুরু করে ২৩ অগাস্ট (রবিবার) পর্যন্ত কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। সেই সঙ্গে দেখা যেতে পারে বজ্রবিদ্যুতের দাপট। এখানেই শেষ নয়, কিছু কিছু জায়গায় ৩০ থেকে ৪০ কিমি বেড়ে ঝড় বইতে পারে। 

    হাওয়া অফিসের দাবি, দিনের শুরুতে হয়তো তেমন একটা বৃষ্টির দেখা মিলবে না। তবে দুপুরের পর থেকে খেলা ঘুরিয়ে দেবে আবহাওয়া। ওই সময় থেকেই বৃষ্টিপাত হতে পারে। 

    দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার আবহাওয়ার কী খবর?
    আজ দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। হাওড়া এবং হুগলিতে বৃষ্টিপাতের সঙ্গী হতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। এছাড়া উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জায়গাতে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। 

    এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এমনকী টানা হালকা বা মাঝারি বৃষ্টিও হবে না। 

    ভ্যাপসা গরম কমবে? 
    আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বাতাসে প্রচণ্ড আর্দ্রতা রয়েছে বাতাসে। যেই কারণে অস্বস্তি হচ্ছে। তবে এখনই আর্দ্রতা কমার সম্ভাবনা নেই। বৃষ্টি হলে সাময়িকভাবে একটু স্বস্তি লাগবে। তবে বৃষ্টি কমলেই আবার ভ্যাপসা গরম বিরক্ত করবে। 

    আর তাপমাত্রার কথা যদি বলি, তাহলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ২৮ ডিগ্রির আশপাশে থাকবে। 

    উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? 
    এই বিষয়টাও স্পষ্ট করে দিয়েছে হাওয়া অফিস। তারা জানিয়েছে, আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে। বিশেষত, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। আর অন্যান্য সব জেলাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিভাবে বৃষ্টি হবে। 

     
  • Link to this news (আজ তক)