• মালদহ মেডিক্যালে ইঁদুর-রাজ! রোগীর পাশের বেডে রাখা ইঁদুর ধরার কল, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী?
    প্রতিদিন | ২২ আগস্ট ২০২৬
  • চরম অস্বাস্থ্যকর পরিবেশ। যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে ইঁদুর। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা। তার মধ্যেই চলছে চিকিৎসা। রোগী যে বেডে শুয়ে আছেন তার পাশের বেডেই রাখা ইঁদুর ধরার কল। মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই পরিবেশ দেখে বিতর্ক তৈরি হয়েছে। এনিয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, এই সমস্যা নিবারণের চেষ্টা চলছে। প্রচেষ্টা চলছে। কিন্তু এখনও এর কোনও স্থায়ী সমাধান বের হয়নি।

    রাজ্যের সরকারি হাসপাতালগুলির হাল ফেরাতে রাজ্যে পালাবদলের পর সারপ্রাইজ ভিজিট শুরু করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। বিভিন্ন হাসপাতালে আচমকা হাজির হয়ে খতিয়ে দেখছেন পরিষেবা। সরকারি হাসপাতালে কুকুর, বিড়াল দেখে ক্ষোভ উগরে দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিবেশের বদল হচ্ছে না। সম্প্রতি মালদহ মেডিক্যালের অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র ধরা পড়েছে। সেখানে ওয়ার্ডে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে ইঁদুর। রোগীর বেডের পাশের বেডেই রাখা হয়েছে ইঁদুর ধরার খাঁচা।

    এবিষয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, “কুকুর, বেড়াল ও ইঁদুরের সমস্যা থেকে মুক্তি পেতে প্রচুর প্রচেষ্টার পরেও ব্যর্থ হয়েছি। কারণ হাসপাতাল একটি চালু জায়গা। রোগী পরিষেবা কখনও বন্ধ করা যায় না। আগেও এই একাধিক বৈঠক হয়েছে। কিছু কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু তাও পুরোপুরি এই সমস্যা সমাধান করা সম্ভব হয়নি। এই সমস্যা পুরোপুরি নিবারণ করার ব্যবস্থা এখনও আমাদের কাছে নেই। উপায় বের করার প্রচেষ্টা চলছে।”
  • Link to this news (প্রতিদিন)