• সকালেই বেশ কিছু টেস্ট, তৈরি মেডিক্যাল বোর্ড, কেমন আছেন বুদ্ধদেব-জায়া মীরা?
    এই সময় | ২২ আগস্ট ২০২৬
  • প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর স্ত্রী মীরা ভট্টাচার্য অসুস্থ। শুক্রবার রাতেই তাঁকে উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে তাঁর বেশ কয়েকটি পরীক্ষা হয়েছে। একই সঙ্গে তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ডও। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মীরার শারীরিক অবস্থা স্থিতিশীল।

    ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি করানো হয় মীরাকে? জানা গিয়েছে, গত দু’সপ্তাহ ধরে মাঝে মধ্যেই পেটের ব্যথায় ভুগছিলেন মীরা। শুক্রবার তীব্র যন্ত্রণা শুরু হয়। এর পরেই হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, তাঁকে হাসপাতালে পর্যবেক্ষণে থাকতে হবে।

    হাসপাতালের তরফে জানানো হয়েছে, মীরা ভট্টাচার্যের চিকিৎসার জন্য একটি মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ওই বোর্ডে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সরোজ মণ্ডল, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডাঃ শাশ্বত চট্টোপাধ্যায় এবং এন্ডোক্রিনোলজিস্ট ডাঃ সেমন্তী চক্রবর্তী।

    এদিন সকালে তাঁর বেশ কয়েকটি মেডিক্যাল টেস্ট হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকের একটি দল তাঁর স্বাস্থ্যের উপরে নজর রাখছে। নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। পাশাপাশি হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, মীরার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

    প্রশ্ন: মীরা ভট্টাচার্য কে?

    উত্তর: প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য।

    প্রশ্ন: কেন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে?

    উত্তর: গত দু’সপ্তাহ ধরে মাঝে মধ্যেই পেটের ব্যথা হচ্ছিল তাঁর। শুক্রবার ব্যথা তীব্র হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

    প্রশ্ন: কবে হাসপাতালে ভর্তি হন মীরা?

    উত্তর: শুক্রবার, ২১ অগস্ট রাতে তাঁকে উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।

    প্রশ্ন: তাঁর শারীরিক অবস্থা কেমন?

    উত্তর: হাসপাতালের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে তাঁকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

    প্রশ্ন: চিকিৎসক বোর্ডে কারা রয়েছেন?

    উত্তর: মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ডে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সরোজ মণ্ডল, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডাঃ শাশ্বত চট্টোপাধ্যায় এবং এন্ডোক্রিনোলজিস্ট ডাঃ সেমন্তী চক্রবর্তী।

    প্রশ্ন: শনিবার মীরার কী কী পরীক্ষা হয়েছে?

    উত্তর: শনিবার সকালে তাঁর বেশ কয়েকটি মেডিক্যাল টেস্ট করা হয়েছে। চিকিৎসকদের একটি দল নিয়মিত তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছে।

  • Link to this news (এই সময়)