• রাম মন্দির নির্মাণেও বেনিয়ম! বিতর্কের মধ্যে নির্মাণ কমিটির প্রধান বলছেন, ‘সব বানানো’
    প্রতিদিন | ২২ আগস্ট ২০২৬
  • এমনিতেই রাম মন্দিরে (Ayodhya Ram Mandir) চুরির অভিযোগে দেশজুড়ে তোলপাড় পরিস্থিতি। এর মধ্যে আবার নয়া বিতর্ক। মন্দির নির্মাণের ক্ষেত্রেও বেনিয়মের অভিযোগ। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রাক্তন প্রধান চম্পত রাই অভিযোগ করেছেন, “মন্দির পরিচালনা সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত একাই নিতেন মন্দির নির্মাণ কমিটির প্রধান তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ আমলা নৃপেন্দ্র মিশ্র।” সোশাল মিডিয়ায় এমনই এক চিঠি ভাইরাল হয়েছে। এবার সেই অভিযোগের পালটা দিলেন নৃপেন্দ্র। তাঁর দাবি, এই ধরনের কোনও অভিযোগ তাঁর বিরুদ্ধে জমাই পড়েনি। সবটা সংবাদমাধ্যমের বানানো।

    আসলে সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি চিঠি ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে ওই চিঠিটি রাম মন্দির ট্রাস্টের পদত্যাগী চম্পত রাইয়ের লেখা। সেই চিঠিতে চম্পত অভিযোগ করেছেন, “ট্রাস্টে ১৫ জন সদস্য ছিলেন বটে কিন্তু অধিকাংশ সিদ্ধান্ত নৃপেন্দ্র মিশ্র একাই নিতেন। মিশ্রর পরামর্শেই মন্দির নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল লারসেন অ্যান্ড টুবরোকে। মন্দিরের নকশা ও নির্মাণ সংক্রান্ত কাজের জন্য নয়ডার একটি ডিজাইন অ্যাসোসিয়েট সংস্থা বাছাইয়ের ক্ষেত্রেও মিশ্রর ভূমিকা ছিল।”

    তাৎপর্যপূর্ণভাবে নৃপেন্দ্র মিশ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই তিনি মন্দির কমিটির মাথায় বসেন বলে শোনা যায়। তাঁকে এভাবে নিশানা করাটা বেশ তাৎপর্যপূর্ণ। সেই নৃপেন্দ্র মিশ্রর বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ। যদিও নৃপেন্দ্র মিশ্র নিজে সব অভিযোগ খারিজ করছেন। তিনি বলছেন, “এই ধরনের কোনও চিঠি আমি দেখিনি। এই ধরনের কোনও অভিযোগ কেউ করেনি। যদি এমন কোনও চিঠি ভাইরাল হয়ে থাকে, তাহলে সেটা আপনাদের (সংবাদমাধ্যমের) বানানো। আপনারা সব জায়গায় বিতর্ক খুঁজে বেড়ান।”

    কিন্তু নৃপেন্দ্র যতই সব অভিযোগ অস্বীকার করুন না কেন, বিতর্ক থামছে না। অযোধ্যার রাম মন্দিরে অসংখ্য ভক্তের অনুদানের ৩ হাজার কোটি টাকার বেশি চুরি গিয়েছে বলে অভিযোগ উঠেছিল মাস তিনেক আগে। বিষয়টি প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে যায়। উত্তর প্রদেশের সীমানা ছাড়িয়ে গোটা দেশে রাজনৈতিক তোলপাড় শুরু হয়। সেসবের মধ্যেই মন্দির পরিচালনার সঙ্গে যুক্ত দুই শীর্ষ কর্তা
  • Link to this news (প্রতিদিন)