• মুখ-মাথা থেঁতলানো, নিউটাউনে উদ্ধার যুবকের আধপচা দেহ, প্রকাশ্যে হাড়হিম সিসিটিভি ফুটেজ
    প্রতিদিন | ২২ আগস্ট ২০২৬
  • রাস্তার ধারে পড়ে মুখ বাধা একটি বস্তা। নজরে আসতেই সন্দেহ হয় এলাকার বাসিন্দাদের। পুলিশ গিয়ে বস্তা খুলতেই বেরিয়ে আসে আধপচা যুবকের দেহ! শনিবার সকালে নিউটাউনের স্বামীজি নগর থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার ঘিরে শোরগোল। ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ইকোপার্ক থানার পুলিশ। 

    শনিবার সকালে ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ইকো পার্ক থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম সৌরভ বিশ্বাস। বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছরের মধ্যেই। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের গোটা শরীর ট্যাটুতে ভরা। প্রাথমিক তদন্তে অনুমান, দু’তিন আগেই ওই যুবককে খুন করা হয়েছে। তাঁর শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। ঘটনাস্থলের সিসিটিভিতে হাড়হিম ফুটেজ পুলিশের হাতে। 

    ঘটনাস্থলের সেই ফুটেজে দেখা গিয়েছে, এক যুবক কাঁধে করে বস্তাবন্দি দেহ ফেলে দিয়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকা একটি বাইকের পিছনে। তার উপরে ইট চাপা দিয়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক তিন দিন আগে থেকে নিখোঁজ ছিল। এক স্থানীয় বাসিন্দা বলেন, “ভোর ৪টে ২০ নাগাদ একটা বস্তা ফেলে দিয়ে যায়। যে যুবক দেহ ফেলে দিয়ে গিয়েছিল, মিনিটখানেক দাঁড়িয়ে এরপরে চলে যায় সে। এলাকায় আলো কম থাকায় তাঁর মুখ দেখা যায়নি। বাইকের পিছনে দেহ ফেলে তার উপরে বস্তা ইট রেখে দেয়।” পুলিশের প্রাথমিক অনুমান, যুবককে ভারী কোনও জিনিস দিয়ে মুখে আঘাত করা হয়েছে। ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ইকোপার্ক থানার পুলিশ। অভিযুক্তরা সকলেই মৃত সৌরভের বন্ধু বলে জানা গিয়েছে।
  • Link to this news (প্রতিদিন)