হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ২১ অগস্ট ভর্তি করা হয়েছে তাঁকে। শনিবার তাঁকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি।
সপ্তাহ দুয়েক ধরে প্রায়শই তলপেটে ব্যথায় ভুগছেন মীরা ভট্টাচার্য। তাঁকে চিকিৎসক সৌত্রিক পান্ডার অধীনে ভর্তি করা হয়েছে। মীরা ভট্টাচার্যের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
কারা রয়েছেন মেডিক্যাল বোর্ডে?
কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল, গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট শ্বাশত চট্টোপাধ্যায়, এন্ডোক্রিনোলজিস্ট সেমন্তী চট্টোপাধ্যায়। এখন মীরা ভট্টাচার্যকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আপাতত তিনি ক্লিনিক্যালি স্টেবল বলে হাসপাতাল সূত্রের খবর।