• হাসপাতালে রোগী ফেলে রাখার অভিযোগ, ‘ইয়ার্কি বার করে দেব’, ডাক্তারকে ‘হুঁশিয়ারি’ বিজেপি নেত্রীর!
    প্রতিদিন | ২৩ আগস্ট ২০২৬
  • হাসপাতালে ১০দিন ভর্তি রয়েছেন রোগী! কিন্তু চিকিৎসা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। আর সেই কথা শুনে হাসপাতালে সটান চলে গেলেন বিজেপি নেত্রী। ডাক্তার, নার্সদের হুমকি দিলেন বিজেপি নেত্রী! বিতর্কিত ঘটনাটি ঘটেছে কোচবিহারের জেএমএম হাসপাতালে। “ইয়ার্কি বার করে দেব, আমাকে চেনেন না।” কোচবিহারের জেলা সহ সভাপতি দীপা চক্রবর্তী হাসপাতালে গিয়ে রীতিমতো ডাক্তারদের ‘ধমক’ দিয়েছেন বলে অভিযোগ।

    কোচবিহারের খালাসিপট্টি এলাকার ওই বাসিন্দা লিভারে ক্যানসারে আক্রান্ত হয়েছেন। গত ১০ দিন আগে তাঁকে জেএমএম হাসপাতালে ভর্তি করান পরিবারের লোকজন। অভিযোগ, চিকিৎসা না করে হাসপাতালে তাঁকে ফেলে রাখা হয়েছে। সেই বিষয়টি ওই রোগীর পরিবারের লোকজন বিজেপি নেত্রী দীপা চক্রবর্তীর কাছে গিয়েছিলেন। এরপরই ওই বিজেপি নেত্রী হাসপাতালে গিয়েছিলেন। কেন রোগীর চিকিৎসা হচ্ছে না? সেই প্রশ্ন তুলে ডাক্তার, নার্সদের ‘হুঁশিয়ারি’ দেন দীপা।

    ওই বিজেপি নেত্রীর অভিযোগ, আটদিন আগে ওই রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু তাঁর চিকিৎসা না করে ফেলে রাখা হয়েছে। বাড়ির লোকজন বন্ড সই করে হাসপাতাল থেকে নিয়ে যেতে রাজি। রোগীর কোনও কিছু হলে সেই দায়ভার পরিবারের। সেই কথা বলার পরও হাসপাতাল থেকে ওই রোগীকে ছাড়া হচ্ছে না বলে অভিযোগ। ওই রোগীর খারাপ পরিস্থিতি শুনে তিনি হাসপাতালে বাধ্য হয়ে গিয়েছেন। নেত্রী দীপা চক্রবর্তীর কথায়, “কেন এমন হবে? একটা সরকার বদল হয়েছে। কোনও আমলা তো পরিবর্তন হয়নি। কোনও ডাক্তার তো বদল হয়নি। এরা নিজেদের মর্জিমতো রোগীর মতো দায়ভার চাপাচ্ছেন, দিনের পর দিন রোগীর আত্মীয়দের কষ্ট দিচ্ছেন। এটা চলবে পারে নয়া। মেনে নেব না।” যদিও এই বিষয় নিয়ে মুখ খোলেননি হাসপাতালের চিকিৎসকরা। যদিও ঘটনা নিয়ে জোর শোরগোল ছড়িয়েছে।
  • Link to this news (প্রতিদিন)