ভ্যাপসা গরমের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহের শুরুর দিন ভিজবে কোন কোন জেলা?
দৈনিক স্টেটসম্যান | ২৩ আগস্ট ২০২৬
গত কয়েকদিনে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছিল বঙ্গবাসীর। তবে বৃষ্টি হলেও গরম থেকে রেহাই নেই। অস্বস্তিজনিত ভ্যাপসা গরমে একেবারে নাজেহাল মানুষ। রবিবারও সকাল থেকেও রোদ ঝলমলে আকাশ। তবে রবিবার কি বৃষ্টির দেখা মিলবে সপ্তাহের শুরু দিন সোমবার কেমন থাকবে আবহাওয়া কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর
রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার এক থেকে দু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
সোমবার সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের ঝাড়গাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জেলায় আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবি ও সোমবার দুদিনই দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
রবিবার কলকাতায় সারাদিনই মেঘলা আকাশের দেখা মিলবে। কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতায় কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে সেভাবে বৃষ্টির পূর্বাভাস নেই। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সোমবার কলকাতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে কোনও কোনও জেলায় আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। এর পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে রবিবার সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
সোমবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সপ্তাহের শুরুর দিন উত্তরবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।