• ডিম থেরাপির সঙ্গে ট্রেন্ডিং ইট! হরিনাম সংকীর্তনে তৃণমূল নেতাকে দেখেই চলল ইটবৃষ্টি
    প্রতিদিন | ২৩ আগস্ট ২০২৬
  • না জানিয়ে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনে আমন্ত্রণ জানানোয় উত্তপ্ত হয়ে উঠল আসানসোল পুরনিগম ৫৮ নম্বর ওয়ার্ড। ওই তৃণমূল নেতা ও তাঁর লোকজনের উপর ইটবৃষ্টি চালাল গ্রামের কয়েকজন মানুষ। পালটা প্রাক্তন কাউন্সিলরের লোকজনও ইট ছুড়েছে বলে অভিযোগ। এই ঘটনায় আহত হন প্রাক্তন কাউন্সিলরের গাড়ির চালক-সহ আয়োজকরা। দুষ্কৃতীদের গ্রেপ্তারির দাবি উঠেছে। 

    রবিবার কুলটি বিধানসভা এলাকার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ধেমোমেন শিবমন্দির এলাকায় একটি অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের আসর বসেছিল। সেখানে আমন্ত্রণ জানানো হয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নোনিয়াকে। তিনি অনুষ্ঠানে পৌঁছতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। সঞ্জয় নোনিয়া ও তাঁর লোকজনের উপর ইট ছোড়া হয়। পালটা ইট ছোড়ে তৃণমূল নেতার অনুগামীরাও। এই ঘটনায় এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ ফাঁড়ির পুলিশ। পুলিশকর্মী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় প্রাক্তন কাউন্সিলর সরাসরি বিজেপির দিকে আঙ্গুল না তুলে দুষ্কৃতীদের গ্রেপ্তারির দাবি তুলেছেন।

    অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের আয়োজনকদের দাবি, ৩০ বছর ধরে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতেন তৎকালীন বাম কাউন্সিলার রোহিত নোনিয়া। তারপর থেকে তাঁর ছেলে তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নোনিয়াকে চিফ গেস্ট হিসেবে অনুষ্ঠানে ডাকা হত। যদিও পুলিশের দাবি, বাবা-ছেলের জন্য বারবার অশান্তি হচ্ছে এলাকায়। ওঁদের ডাকার আগে পুলিশকে জানানো উচিত ছিল। সংকীর্তন চালু রেখে এলাকায় পুলিশ মতায়েন করা হয়।
  • Link to this news (প্রতিদিন)