ফের গ্রেপ্তার তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুণ্ডু। জমি জালিয়াতি, হুমকি, বন্দুক নিয়ে ভয় দেখানো-সহ একাধিক অভিযোগে সপ্তাহ দেড়েক আগে গ্রেপ্তার হন উত্তম। যদিও পরের দিনই জামিন পান। ফের তারকেশ্বর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন। শনিবার রাতে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয় উত্তম কুণ্ডুকে। রবিবার তাঁকে চন্দননগর মহকুমা আদালতে তোলা হবে।
কলকাতার এক ব্যবসায়ীর অভিযোগের (news in bengali) ভিত্তিতে গত ১২ অগস্ট উত্তম কুণ্ডুকে গ্রেপ্তার করা হয়েছিল। কলকাতার ব্যবসায়ীর থেকে তোলা আদায়, জমিয়ে হাতিয়ে নেওয়া এবং খুনের হুমকির অভিযোগে গত বুধবার কলকাতা থেকে গ্রেপ্তার হন তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুণ্ডু। বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করা হলে জামিনে মুক্তিও পেয়ে যান। তবে নতুন করে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় তারকেশ্বর থানায়।
অভিযোগ ওঠে, উত্তম কুণ্ডু পুরসভার চেয়ারম্যান থাকাকালীন প্রভাব খাটিয়ে এক চ্যারিটেবল ট্রাস্টের ধর্মশালার প্রাসাদোপম বিল্ডিং-সহ ৮৫ কাঠা জায়গা কেনেন। ৩ কোটি টাকায় তা কেনেন। অথচ ওই সম্পত্তির বর্তমান বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা। পাশাপাশি, বেচাকেনার ক্ষেত্রেও বিস্তর আইনি গরমিলের অভিযোগ ওঠে। বিজেপির প্রবীণ নেতা তথা আরামবাগ সাংগঠনিক জেলার সহ-সভাপতি গণেশ চক্রবর্তী তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন। শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।