• হাসপাতালে অভিযান, ক্ষোভ মন্ত্রীর
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাসপাতালে রয়েছে চিকিৎসার উপযুক্ত পরিকাঠামো। কিন্তু নেই কোনো রোগী। রয়েছে নানা অব্যবস্থার অভিযোগ। এই অবস্থায় ‘গাফিলতি’র অভিযোগ পাওয়ার পর হাসপাতালে আচমকা হানা দিলেন তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। শনিবার উত্তর কলকাতার অবিনাশ দত্ত হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে কার্যত রেগে আগুন তিনি। মূলত আর জি কর হাসপাতালের অ্যানেক্স হাসপাতাল বলে পরিচিত এই হাসপাতাল। অথচ এখানে নেই  ন্যূনতম চিকিৎসা পরিষেবা, এমনটাই অভিযোগ দীর্ঘদিনের। 
  • Link to this news (বর্তমান)