• ছত্তিসগড়ে মন্ত্রীর কনভয়ে SUV-র ধাক্কা, আহত চার পুলিশকর্মী-সহ অন্তত ৬
    এই সময় | ২৪ আগস্ট ২০২৬
  • ছত্তিসগড়ের বনমন্ত্রী কেদার কাশ্যপের কনভয়ে বেপরোয়া SUV-র ধাক্কা। গুরুতর জখম কমপক্ষে ছয়। আহতদের মধ্যে চার পুলিশকর্মী, মন্ত্রীর আপ্তসহায়ক ও চালক রয়েছেন। তবে মন্ত্রীর কোনও চোট-আঘাত লাগেনি। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। রবিবার জগদলপুর ও কোণ্ডাগাঁও সীমানার কাছাকাছি জুনওয়ানি এলাকায় দুর্ঘটনা ঘটে।

    পুলিশ সূত্রে খবর, মন্ত্রীর কনভয় ফরসাগুড়া থেকে কোণ্ডাগাঁওয়ের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা দ্রুতগতির একটি SUV প্রথমে মন্ত্রীর কনভয়ে এবং পরে কনভয়ের পিছনে থাকা এসকর্ট গাড়িতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, এসকর্ট গাড়ি পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। আহত চার পুলিশকর্মী ও অন্যদের উদ্ধার করে প্রথমে কোণ্ডাগাঁও জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে গুরুতর আহত চার পুলিশকর্মীকে উন্নত চিকিৎসার জন্য রায়পুরে স্থানান্তরিত করা হয়েছে।

    মন্ত্রী কেদার কাশ্যপ X হ্যান্ডলে লিখেছেন, আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি নিজে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। জখমদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। SUV-র চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    ১. প্রশ্ন: দুর্ঘটনায় কত জন আহত হয়েছেন?

    উত্তর: অন্তত ৬ জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের মধ্যে ৪ জন পুলিশকর্মী, মন্ত্রীর আপ্তসহায়ক এবং চালক রয়েছেন।

    ২. প্রশ্ন: মন্ত্রী কেদার কাশ্যপ কি আহত হয়েছেন?

    উত্তর: না। দুর্ঘটনায় মন্ত্রীর কোনও চোট লাগেনি। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

    ৩. প্রশ্ন: কোথায় দুর্ঘটনাটি ঘটেছে?

    উত্তর: রবিবার জগদলপুর ও কোণ্ডাগাঁওয়ের সীমানার কাছে জুনওয়ানি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

    ৪. প্রশ্ন: কী ভাবে দুর্ঘটনা ঘটল?

    উত্তর: মন্ত্রীর কনভয় ফরসাগুড়া থেকে কোণ্ডাগাঁওয়ের দিকে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতির SUV প্রথমে কনভয়ের গাড়িতে এবং পরে পিছনে থাকা এসকর্ট গাড়িতে ধাক্কা মারে।

  • Link to this news (এই সময়)