• ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় মামলায় স্বস্তি অভিষেকের, ডেবিট ও ক্রেডিট কার্ড ফের চালু
    এই সময় | ২৪ আগস্ট ২০২৬
  • Big Breaking: বিদেশ যাওয়ার আগে বড়সড় স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় মামলার নিষ্পত্তি করল কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই KYC তথ্য নেওয়া হয়েছে। সোমবার রিপোর্ট দিয়ে ব্যাঙ্ক জানিয়েছে, ওই অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    বিষয়টি নিয়ে বিচারপতি কৃষ্ণা রাওয়ের পর্যবেক্ষণ, ব্যাঙ্কের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে জানানো উচিত। তিনি যেই হোন না কেন।

    ব্যাঙ্কের আইনজীবী জানিয়েছেন, ‘আমরা SMS পাঠিয়েছি। ইচ্ছাকৃত কিছু করিনি।’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অয়ন ভট্টাচার্যের দাবি ছিল, ‘মামলার নিষ্পত্তি হোক। তবে হ্যারাসমেন্টের জন্য টোকেন কস্ট চাপানো হোক।’ এর পরে মামলার নিষ্পত্তি করে কলকাতা হাইকোর্ট।

    ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ় হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বিদেশে চোখের চিকিৎসা করাতে যাওয়ার জন্য আদালত থেকে অনুমতি পেয়েছেন অভিষেক। তার আগে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করা হয়েছে। হাইকোর্টের দ্বারস্থ হয়ে অভিষেকের আইনজীবী অভিযোগ করেছিলেন, ব্যাঙ্কের তরফে কোনও কারণ স্পষ্ট না করেই অ্যাকাউন্ট ফ্রিজ় করা হয়েছে। বিএনএস-এর ১০৭ ধারা মেনে অ্যাকাউন্ট ফ্রিজ় করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অভিষেকের আইনজীবী।

    ব্যাঙ্কের তরফে দাবি করা হয়েছিল, KYC আপডেট না থাকায় ওই পদক্ষেপ করা হয়েছিল। তখন বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছিলেন, KYC করার জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষ সাংসদের বাড়িতে গিয়ে কাজ শেষ করতে পারে। সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছিল। সেই মতো এ দিনই নিষ্পত্তি হলো মামলার।

  • Link to this news (এই সময়)