• SSKM হাসপাতাল চত্বরে গাছ ভেঙে মাথায়, মৃত্যু মহিলার
    এই সময় | ২৪ আগস্ট ২০২৬
  • Big Breaking: হাসপাতাল চত্বরেই গাছ ভেঙে পড়ে মৃত্যু হলো এক মহিলার। সোমবার বেলার দিকে কলকাতার SSKM হাসপাতালের ভিতরে এই ঘটনা ঘটেছে। মৃতার নাম রাহিদা বিবি (৪৬)। তিনি বীরভূমের নলহাটির বাসিন্দা বলে সূত্রের খবর।

    সোমবার দুপুরের দিকে আচমকাই হাসপাতাল চত্বরে ট্রমা কেয়ার বিল্ডিংয়ের বাইরে ওই গাছটি ভেঙে পড়ে। সেই সময়ে গাছের নীচে ছিলেন সেখানে থাকা রাহিদা গাছের নীচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। সূত্রের খবর, হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর আত্মীয় তিনি।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভবানীপুর থানার পুলিশ। কী ভাবে গাছটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।

    বর্ষায় এবং ঝড়ের সময়ে কলকাতায় গাছ ভেঙে পড়ে দুর্ঘটনার ঘটনা নতুন নয়। চলতি বছরেও শহরে প্রবল হাওয়ার দাপটে একাধিক গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছিল। গাছ ভেঙে পড়ে দু’জনের মৃত্যুর ঘটনাও ঘটেছিল।

    কিন্তু ঝড়ের ঘটনা ছাড়াই এসএসকেএম হাসপাতাল চত্বরে সোমবার কী কারণে গাছ ভেঙে পড়ল, সেটি এখনও স্পষ্ট নয়। হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশের তরফে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

  • Link to this news (এই সময়)