বন্ধুদের সঙ্গে নামী রেস্তোরাঁয় ব্রেকফাস্ট করতে গিয়েছিলেন সুলভ মাথুর। সেখানকার খাবারে জ্যান্ত পোকা মেলার অভিযোগ। ওই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন সুলভ। যে কোনও রেস্তোরাঁয় খাবার পরিবেশনের সময়ে গ্রাহকদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। শুক্রবার গুরুগ্রামে ঘটনাটি ঘটলেও প্রকাশ্যে এসেছে সোমবার। চাপে পড়ে সুলভের কাছে ক্ষমা চেয়েছেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ।
সুলভ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তাঁরা রেস্তোরাঁয় সিজ়ার স্যালাড, স্যান্ডউইচ-সহ আরও বেশ কয়েকটি খাবার অর্ডার করেছিলেন। সিজ়ার স্যালাডে পোকা দেখতে পান সুলভ। তার পরেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন সুলভ। তিনি পোস্টে লিখেছেন, ‘আমরা রেস্তোরাঁয় ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম। বেশ কয়েকটি পদ অর্ডার করেছিলাম। তার মধ্যে সিজ়ার স্যালাডে পোকা দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। অত্যন্ত বিরক্তিকর এবং উদ্বেগজনক ঘটনা এটি। খাদ্য স্বাস্থ্যবিধি যথাযথ ভাবে পালন করা হয়নি এ ক্ষেত্রে। সকলে সতর্ক থাকুন। রেস্তোরাঁয় কী পরিবেশন করছে, সেই বিষয়ে সজাগ থাকুন।’
অন্যদিকে চাপের মুখে পড়ে ক্ষমা চেয়েছেন ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষ। সুলভকে হোয়াটসঅ্যাপে ওই রেস্তোরাঁর তরফে মেসেজ করা হয়। মেসেজে বলা হয়, ‘সম্প্রতি আপনার সঙ্গে যে ঘটনা ঘটেছে, তার জন্য আমরা ক্ষমা চাইছি। অনুগ্রহ করে আমাদের একটি সুযোগ দিন, যাতে আমি আপনার সঙ্গে ফোনে কথা বলতে পারি। আপনাদের বিশ্বাসকে আমরা মূল্য দিই। আপনাকে আশ্বস্ত করছি যে, খাবারের সর্বোচ্চ মান এবং অতিথিদের নিরাপত্তা বজায় রাখা আমাদের প্রধান অগ্রাধিকার। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেই দিকে নজর রাখছি আমরা।’
১. প্রশ্ন: কোথায় ঘটনাটি ঘটেছে?
উত্তর: গুরুগ্রামের একটি নামী রেস্তোরাঁয় ঘটনাটি ঘটেছে।
২. প্রশ্ন: অভিযোগটি কী?
উত্তর: সুলভ মাথুরের অভিযোগ, রেস্তোরাঁয় অর্ডার করা সিজ়ার স্যালাডের মধ্যে একটি জ্যান্ত পোকা দেখতে পান তিনি।
৩. প্রশ্ন: সুলভ কী কী খাবার অর্ডার করেছিলেন?
উত্তর: সিজ়ার স্যালাড, স্যান্ডউইচ-সহ আরও কয়েকটি খাবার অর্ডার করেছিলেন তিনি ও তাঁর বন্ধুরা।
৪. প্রশ্ন: ঘটনার পর সুলভ কী করেছেন?
উত্তর: তিনি সোশ্যাল মিডিয়ায় ঘটনার কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং রেস্তোরাঁয় খাবার পরিবেশনের ক্ষেত্রে গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দেন।
৫. প্রশ্ন: রেস্তোরাঁ কর্তৃপক্ষ কী জানিয়েছে?
উত্তর: ঘটনার জন্য সুলভের কাছে ক্ষমা চেয়েছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। পাশাপাশি ফোনে কথা বলার জন্য তাঁকে অনুরোধ করা হয়েছে।