• নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে থেঁতলে খুন! প্রকাশ্যে হাড়হিম সিসিটিভি ফুটেজ
    প্রতিদিন | ২৪ আগস্ট ২০২৬
  • নোয়াপাড়ার (Noapara) প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে থেঁতলে খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গাড়ুলিয়া পুরসভা এলাকায়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে খুনের মুহূর্তের হাড়হিম করা ভিডিও। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের। খবর পেয়ে সোমবার সকালে মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন মন্ত্রী অর্জুন সিং। আশ্বাস দিলেন পাশে থাকার। এলাকায় হেরোইন বিক্রির রমরমার কারণেই এই ঘটনা বলে দাবি প্রাক্তন বিধায়ক সুনীল সিংয়ের।

    উত্তর ২৪ পরগনা জেলার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গাড়ুলিয়া পুরসভা এলাকার বাসিন্দা বছর তিরিশের শেখর চৌধুরী ওরফে বান্টি। বুধবার রাতে তাঁর বাড়ির পাশে একটি ক্লাবে মদ্যপান করছিলেন কয়েকজন যুবক। তারই প্রতিবাদ করেন শেখর। এরপরই ওই যুবকেরা শেখরের উপর হয় বলে অভিযোগ। দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। অভিযোগ, এরপরই ইট দিয়ে থেঁতলে দেওয়া হয় শেখরকে। ঘটনাটি জানাজানি হতেই নোয়াপাড়া কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সুনীল সিং ও তার ছেলে আদিত্য ঘটনাস্থলে যান। রক্তাক্ত অবস্থায় শেখরকে প্রথমে বারাকপুরের একটি বেসরকারি হাসপাতাল ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার গভীররাতে সেখানেই মৃত্যু হয় শেখরের।

    এরপরই প্রকাশ্যে এসেছে ঘটনার রাতের হাড়হিম করা সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যাচ্ছে, এলাকার দুষ্কৃতীরা শেখরকে ইট দিয়ে থেঁতলে দিচ্ছে। খবর জানাজানি হতেই গারুলিয়ায পৌঁছান নোয়াপাড়ার বিধায়ক তথা রাজ্যের পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং। তিনি পরিবারের লোকের সাথে কথা বলেন। সমস্তরকম সাহায্যের আশ্বাস দেন। এবিষয়ে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং বলেন, “এলাকায় দেদার হেরোইন বিক্রি হচ্ছে। কেন জানি না পুলিশ কোনও পদক্ষেপ করতে পারছে না।। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।” ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)