নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে রাজ্যে বিনিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্যে বেসরকারি হাসপাতাল সেক্টরে বিনিয়োগ থেকে শুরু করে হলদিয়া পেট্রোকেমিক্যালসে বড় প্রকল্পের উদ্বোধন নিয়ে ঘোষণা করেছেন তিনি।
পুজোর আগে হলদিয়া পেট্রোকেমিক্যালসে মোটা অঙ্কের প্রকল্পের উদ্বোধন হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আগামী ১৪ অক্টোবর হলদিয়া পেট্রোকেমিক্যালসে প্রায় ৬,০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হবে।’ চলতি মাসেই একটি প্রকল্পের উদ্বোধন করা হবে বলে এ দিন সাংবাদিক বৈঠকে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ২৭ অগস্ট ‘সিলিকন ভ্যালি’তে এলঅ্যান্ডটি-র একটি প্রকল্পের উদ্বোধন হবে।
নিউ টাউনে আদানি গোষ্ঠীর হাসপাতাল তৈরির কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, শিল্পপতি গৌতম আদানি এ বিষয়ে কমিটমেন্ট লেটার দিয়েছেন। প্রায় ২,০০০ শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হবে। এর মধ্যে ১,০০০ শয্যা গরিব মানুষের জন্য বিনামূল্যে পরিষেবা দেবে বলে জানান তিনি। তার মধ্যে ১০০০ শয্যা সাধারণ মানুষের জন্য। বাকি ১০০০ শয্যা বাণিজ্যিক ভাবে ব্যবহার করা হবে, এমনই পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে এ দিন সাংবাদিকদের জন্যও আর্থিক সহায়তা বাড়ানোর কথা জানান তিনি। ১৫৪ জন সাংবাদিককে আগে মাসে সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হত। সেই সহায়তা বাড়িয়ে ৫,০০০ টাকা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি সাংবাদিকদের জন্য স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থাও করা হয়েছে বলে দাবি তাঁর।