• একাদশ শ্রেণির ছাত্রের ব্যাগে কন্ডোম! থানা-পুলিশে চরম উত্তেজনা স্কুলে
    প্রতিদিন | ২৫ আগস্ট ২০২৬
  • গত কয়েকমাসে একাধিক কলেজের ইউনিয়ন রুম থেকে উদ্ধার হয়েছে কন্ডোম, মদের বোতল। তা নিয়ে চরম বিতর্কও হয়েছে। এবার স্কুলে একাদশ শ্রেণির ছাত্রের ব্যাগে মিলল কন্ডোম। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার হাবড়ার স্কুলে। ঘটনার জল গড়ায় থানা পর্যন্ত। শেষে পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে।

    জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার হাবড়ার মছলন্দপুর বাউগাছি হাইস্কুলের পড়ুয়া ওই কিশোর। নিয়ম অনুযায়ী, স্কুলে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ। তাও অনেকেই লুকিয়ে মোবাইল নিয়ে যায়। মোবাইল খুঁজতে স্কুলগুলোতে পড়ুয়াদের ব্যাগ সার্চের ঘটনা একেবারেই নতুন নয়। এদিন বাউগাছি হাই স্কুলে একাদশ শ্রেণির ছাত্রদের ব্যাগ সার্চ করা হয়। তখনই এক পড়ুয়ার ব্যাগে মেলে কন্ডোম। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তপ্ত হয়ে ওঠে স্কুল।

    পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে খবর দেওয়া হয় হাবড়া থানার বাউগাছি ফাঁড়িতে। পুলিশ স্কুলে গিয়ে দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি আয়ত্তে আনে। তবে ঘটনা নিয়ে প্রধান শিক্ষক-সহ অন্য শিক্ষকরা প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। পুলিশ জানিয়েছে, এটা স্কুলের অভ্যন্তরীণ বিষয়। প্রধান শিক্ষকই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।
  • Link to this news (প্রতিদিন)