দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ডের সাজা পেয়েছেন ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং। কারাদণ্ডের সাজা ভোগের মাঝেই ১৭তম বার প্যারোলে মুক্তি পেলেন তিনি। রোহতকের সুনারিয়া জেলে বন্দি রাম রহিম প্যারোলে ছাড়া পেয়ে মঙ্গলবারই সিরসায় যাবেন বলে জানা গিয়েছে।
লিলুয়া থানার পুলিশের তৎপরতায় ফের মদ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার করা হল এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১০টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে লিলুয়া থানার পুলিশ পঞ্চাননতলা এলাকায় অভিযান চালায়। অভিযানে বিপ্লব শা ওরফে ভেবলা (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
বারুইপুরে বিজেপি কর্মী বাপি প্রামাণিক খুনের ঘটনায় গ্রেপ্তার চার। ধৃতরা হলেন সুজন মণ্ডল, কৃষ্ণা মণ্ডল, কনক মণ্ডল ও অনিল নাইয়া।
লাগাতার ভারী বৃষ্টিতে জলমগ্ন রাজধানীর একাধিক এলাকা। ধীরে চলছে গাড়ি। মঙ্গলবার সকালেও রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়েছে দিল্লিবাসী। এ দিনও একাধিক এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD।
সরকারি স্কুলের মিড-ডে মিল খেয়ে অসুস্থ অন্তত ২৭ পড়ুয়া। রাজস্থানের কোটা জেলার ঘটনা। সোমবার দুপুরে খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই মাথা যন্ত্রণা, মাথা ঘোরা এবং বমি হতে শুরু করে খুদে পড়ুয়াদের। একসঙ্গে এত পড়ুয়া অসুস্থ হয়ে পড়ায় স্কুল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয় স্কুল কর্তৃপক্ষের তরফে। ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন রাজস্থানের মন্ত্রী মদন দিলাওয়ার।