• স্ত্রীর সামনেই স্বামীকে এলোপাথাড়ি কোপ, বারুইপুরে বিজেপি কর্মী খুনে গ্রেপ্তার ৪
    এই সময় | ২৫ আগস্ট ২০২৬
  • বারুইপুরের বিজেপি কর্মী বাপি প্রামাণিকের খুনে জড়িত সন্দেহে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম সুজন মণ্ডল, কৃষ্ণা মণ্ডল, কনক মণ্ডল এবং অনিল নাইয়া। সূত্রের খবর, ধৃতদের মধ্যে সুজন মণ্ডল বিজেপির মণ্ডল সভাপতি। তবে দলবিরোধী কাজের অভিযোগে তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। খুনের ঘটনায় বাপির পরিবারের তরফে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    পুলিশ জানিয়েছে, রবিবার বারুইপুর থানা এলাকার উত্তর ট্যাঙ্গেরবেড়িয়ায় দুর্গাপুজোর কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদ বাধে। সেই সময়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাপি প্রামাণিকের স্ত্রী। অভিযোগ, স্ত্রীর সামনেই ধারালো অস্ত্র দিয়ে বাপিকে এলোপাথাড়ি কোপানো হয়। রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় বাপিকে উদ্ধার করে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

    বাপির পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রথমে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদের উঠে আসে সুজনের নাম। পরে সুজন-সহ গ্রেপ্তার করা হয় চারজনকে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ।

    ১. বাপি প্রামাণিক খুনের ঘটনায় কত জনকে গ্রেপ্তার করা হয়েছে?

    উত্তর: এখনও পর্যন্ত চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    ২. ধৃতদের নাম কী?

    উত্তর: ধৃতরা হলেন সুজন মণ্ডল, কৃষ্ণা মণ্ডল, কনক মণ্ডল এবং অনিল নাইয়া।

    ৩. ধৃতদের মধ্যে কি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ব্যক্তি রয়েছেন?

    উত্তর: সূত্রের খবর, সুজন মণ্ডল বিজেপির মণ্ডল সভাপতি ছিলেন। তবে দলবিরোধী কাজের অভিযোগে তাঁকে আগে সাসপেন্ড করা হয়েছিল।

    ৪. কী নিয়ে বাপি প্রামাণিকের উপর হামলা হয়?

    উত্তর: পুলিশ জানিয়েছে, উত্তর ট্যাঙ্গেরবেড়িয়ায় দুর্গাপুজোর কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদ বাধে। সেই বিবাদের সময়ই বাপির উপর হামলা হয় বলে অভিযোগ।

  • Link to this news (এই সময়)