পুত্রবধূর ধর্মান্তরণের অভিযোগ, ‘বাইবেল পাঠ অন্যায়?’ প্রশ্ন অন্ধ্রের প্রাক্তন মন্ত্রীর
প্রতিদিন | ২৫ আগস্ট ২০২৬
‘বাইবেল পাঠ অন্যায়?’ যিশুর পথ অনুসরণ করা কি খারাপ? পুত্রবধূর ধর্মান্তরণ সংক্রান্ত বিতর্কে মুখ খুললেন ওয়াইএসআরসিপি-র প্রবীণ নেতা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন সাংসদ যোগী রমেশ। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর অভিযোগ, তাঁর ছেলে রাজীব ও পুত্রবধূ মেঘনার দাম্পত্য কলহকে রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে। একটি পারিবারিক বিষয় নিয়ে মিথ্যা প্রচার চলছে।
সম্প্রতি মেঘনার অভিযোগের ভিত্তিতে রমেশ ও তাঁর পরিবারের দশ সদস্যের বিরুদ্ধে পণের জন্য হেনস্থা, গার্হস্থ্য হিংসা এবং হত্যার চেষ্টার মতো অভিযোগে এফআইআর দায়ের করেছে ইব্রাহিমপত্তনম পুলিশ। খ্রিস্টান ধর্মাবলম্বী রমেশের পরিবারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, মেঘনার ধর্মান্তরণের চেষ্টা। ইতিমধ্যে রমেশের পুত্রবধূর পরিবার আইনি ব্যবস্থার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]