• ‘এ সব লোক রাজনীতির বাইরে থাকলেই ভালো...’, আরাবুলকে নিয়ে মন্তব্য রাজ্যের মন্ত্রীর
    এই সময় | ২৫ আগস্ট ২০২৬
  • বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিয়েছিলেন আরাবুল ইসলাম। কিন্তু সোমবার দুপুরে তাঁকে দেখা গিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শিবিরের চা-চক্রে। তার পর থেকেই জল্পনা তৈরি হয়েছে, আরাবুল ফের তৃণমূল শিবিরে যোগ দিতে চলেছেন। এ প্রসঙ্গে মঙ্গলবার মর্নিংওয়াক শেষে দিলীপ ঘোষ কড়া মন্তব্য করেন।

    রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ‘আরাবুল তৃণমূল থেকে আইএসএফে গেল। ওখান থেকে আবার তৃণমূলে আসছে। এ সব লোক রাজনীতির বাইরে থাকলেই ভালো। ভাঙড়ের হিংসা, অশান্তি, লুটপাট সব কিছু আরাবুলের জন্যই শুরু হয়েছিল।’

    উল্লেখ্য, সোমবার দুপুরে আরাবুল ইসলামকে দেখা গিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিধানসভায়। তবে দলবদল প্রসঙ্গে আরাবুল ইসলাম স্পষ্ট করে কিছু জানানি এখনও পর্যন্ত। অন্যদিকে, বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি খোলসা করে কিছু বলেননি। যার জেরে আরাবুলের দলবদল নিয়ে জল্পনা এখন তুঙ্গে।

    এ ছাড়াও, দিলীপ ঘোষ দুর্নীতি রুখতে শমীক ভট্টাচার্যের চিঠি নিয়ে বলেন, ‘পার্টির প্রেসিডেন্ট পার্টিকে ঠিক রাখার জন্য যা করার করছেন। আমি এখন সংগঠন দেখি না, সরকার দেখি। শুধু নিচুস্তরে নয়, উঁচু স্তরেও দুর্নীতি হয়। এই অবস্থার পরিবর্তন আমরা ঘটাবো।’

    দিলীপ ঘোষ এ দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তি নিয়েও মুখ খুলেছেন। তিনি বলেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো ঘটনা দিল্লির JNU-তেও ঘটেছিল। সেখানে সমস্যার সমাধান হয়েছে। এখানেও হবে। এর আগে বাবুল সুপ্রিয়, তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়কেও অপমান করা হয়েছে। এই সব বিষয় খতিয়ে দেখা হবে।’ একই সঙ্গে রাজ্যে চিনির দাম বাড়া নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘টাস্ক ফোর্স এবং সরকারি অফিসাররা দেখছেন। একটু অপেক্ষা করা উচিত। সরকার ঠিক কোনও রাস্তা বের করবে।’

    ১. আরাবুল ইসলাম কোন দল ছেড়ে আইএসএফে যোগ দিয়েছিলেন?

    উত্তর: বিধানসভা নির্বাচনের আগে আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফে যোগ দিয়েছিলেন।

    ২. আরাবুলকে নিয়ে নতুন করে জল্পনা কেন তৈরি হয়েছে?

    উত্তর: সোমবার বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁকে তৃণমূল শিবিরের একটি চা-চক্রে দেখা যায়। এর পরেই তাঁর ফের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে।

    ৩. আরাবুল কি তৃণমূলে ফেরার কথা ঘোষণা করেছেন?

    উত্তর: না। এখনও পর্যন্ত আরাবুল ইসলাম দলবদল নিয়ে স্পষ্ট কোনও ঘোষণা করেননি।

    ৪. ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি আরাবুলের দলবদল নিয়ে কিছু বলেছেন?

    উত্তর: না। তিনিও বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে স্পষ্ট করে কিছু বলেননি।

  • Link to this news (এই সময়)