• ‘আমি সবার মুখ্যমন্ত্রী’, অগ্নিমিত্রার ‘ধমক’ খাওয়া বৃদ্ধার পাশে শুভেন্দু
    বর্তমান | ২৫ আগস্ট ২০২৬
  • কলকাতা, ২৫ আগস্ট: মলিন পোশাক। কোলে একরত্তির হাতে দুধের বোতল। মঙ্গলবার  সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দুর অধিকারীর ‘দরবারে’ এসেছিলেন পার্ক স্ট্রিট এলাকার ফুটপাতবাসী সেই বৃদ্ধা। কয়েক দিন আগে ফুটপাতে উনুন জ্বালিয়ে শিশুর দুধ গরম করার জন্য যাঁকে ‘ধমক’ দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। 

    বিজেপির সল্টলেক দপ্তরে নিয়মিত ‘জনতার দরবার’ করেন মুখ্যমন্ত্রী। শোনেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ। এদিন সকালে সেখানে উপস্থিত হলেন ফুটপাতবাসী ওই বৃদ্ধা। সঙ্গে আরও একজন। তাঁর কোলেও সন্তান। তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘আমি সবার মুখ্যমন্ত্রী’। তাঁদের আশ্রয়হীন করা হবে না বলেও আশ্বাস দেন।

    এই বিতর্কে ইতিমধ্যে নিজের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল। সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে শনিবারের ঘটনার ব্যাখ্যা দিয়েছেন তিনি। তাঁর বক্তব্যে উঠে এসেছে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যার কথাও। বিতর্কিত সেই মুহূর্ত নিয়ে নিজের মতামত জানালেন মন্ত্রী। ঘটনাটিকে যে ভাবে তুলে ধরা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। প্রেক্ষাপট না জেনে কোনো বিষয়কে বড় করে দেখানোর বিরোধিতা করেন তিনি।
  • Link to this news (বর্তমান)