• Breaking News Live: বিহারে চার চাকা গাড়ির ধাক্কায় মৃত ৫
    এই সময় | ২৬ আগস্ট ২০২৬
  • বিহারে ভয়াবহ দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যুর ঘটনার চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে বিহারের সুপৌলের পিপড়া থানা এলাকায়। জানা গিয়েছে, গলগলিয়া-আরারিয়া ৩২৭ই জাতীয় সড়কে একটি বজরংবলির মন্দিরের সামনে কীর্তন গাইছিলেন একদল মানুষ। সেই সময়েই একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এর ফলে, গাড়ির চাকায় পিষে গিয়ে মৃত্যু হয় পাঁচজনের।

    মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভে সামিল হন হরিয়ানার ঝাজ্জরের সাফাইকর্মীরা। ফলে জঞ্জাল পরিষ্কারের কাজ বন্ধ থাকে। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। মঙ্গলবার রাতে সাফাইকর্মীদের বিক্ষোভ তুলতে মাঠে নামে পুলিশ। আটক করা হয় একাধিক সাফাইকর্মীকে।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনাম উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা বার্তা দিয়েছেন। এক্স পোস্টে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ‘ওনামের শুভেচ্ছা নেবেন। এই উৎসব যেন সুখ, একতা এবং সমৃদ্ধির চেতনাকে আরও বাড়িয়ে তোলে।’ শুধু ওনাম নয়, ইদেরও শুভেচ্ছাবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

    তেলঙ্গানায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। কন্টেনার ট্রাকের সঙ্গে যাত্রিবাহী বাসের সংঘর্ষে পাঁচ মহিলা-সহ ছ’জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ তেলঙ্গানার সূর্যপেট জেলায় হায়দরাবাদ-বিজয়ওয়াড়া জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, বাসটি হায়দরাবাদ থেকে ইলুরুর দিকে যাচ্ছিল। সেই সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে একটি কন্টেনার ট্রাকের পিছনে ধাক্কা মারে বাসটি।

  • Link to this news (এই সময়)