• কলকাতা থেকে বারাণসী এ বার মাত্র ৬ ঘণ্টায়, এক্সপ্রেসওয়ে বদলে দেবে সড়কপথের ছবি
    এই সময় | ২৬ আগস্ট ২০২৬
  • কলকাতা থেকে গাড়িতে বেনারস যাওয়ার দীর্ঘ ও ক্লান্তিকর সফরের দিন এ বার শেষ হতে চলেছে। উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ— এই চার রাজ্যকে সড়কপথে জুড়তে পুরোদমে কাজ চলছে। তৈরি হতে চলেছে ৬ লেনের বারাণসী-কলকাতা গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার (NHAI) তৈরি এই আধুনিক করিডর চালু হলে ১২ থেকে ১৪ ঘণ্টার দীর্ঘ রাস্তা পাড়ি দেওয়া যাবে মাত্র ৬ ঘণ্টাতেই। ৩৫ হাজার কোটি টাকার এই মেগা প্রজেক্ট শুধু যাত্রীদের সময় বাঁচাবে না, খুলে দেবে শিল্প ও বাণিজ্যিক পরিবহণের নতুন দিগন্তও। ২০২৮ সালের মধ্যেই এই স্বপ্নের পথ সম্পূর্ণ চালুর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

  • Link to this news (এই সময়)