• একদিনে ১০ নবজাতকের মৃত্যু মালদা মেডিক্যালে, পূর্ণাঙ্গ রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের
    এই সময় | ২৬ আগস্ট ২০২৬
  • একদিনে ১০ নবজাকের মৃত্যু! মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের এই ঘটনার কথা জানতে পেরেই রিপোর্ট তলব করল স্বাস্থ্য ভবন।

    অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে এই ঘটনা ঘটে। ঘটনার কথা মেনে নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষও। হাসপাতাল সূত্রে খবর, ঘটনার দিন যে ১০ সদ্যোজাতের মৃত্যু হয়েছিল, তার মধ্যে ৮ জনকে বাইরে থেকে মেডিক্যালে নিয়ে আসা হয়েছিল। অর্থাৎ ওই ৮ শিশুর মধ্যে কারও জন্ম হয়েছিল অন্য কোনও সরকারি হাসপাতালে কিংবা নার্সিংহোমে। শ্বাসকষ্ট, জন্ডিস কিংবা হার্টের সমস্যার কারণে তাদের মৃত্যু হয়েছে।

    মালদা মেডিক্যাল কলেজের সুপার প্রসেনজিৎ বর বলেন, ‘সম্প্রতি মালদা মেডিক্যালে এক দিনে ১০ শিশুর মৃত্যু হয়েছে৷ তবে ওই ১০ শিশুর মধ্যে মাত্র ২ শিশুর জন্ম হয়েছিল মালদা মেডিক্যালে৷ বাকিদের আশঙ্কাজনক অবস্থায় বাইরে থেকে মালদা মেডিক্যালে রেফার করা হয়েছিল৷ এ নিয়ে স্বাস্থ্য ভবন থেকে রিপোর্ট তলব করা হয়েছে৷ আমরা প্রাথমিক রিপোর্ট পাঠিয়ে দিয়েছি৷ পূর্ণাঙ্গ রিপোর্টও দ্রুত পাঠিয়ে দেওয়া হবে৷’

  • Link to this news (এই সময়)