• হাওড়ার আবাসনে বিধ্বংসী আগুন, মৃত এক, ধোঁয়ায় অসুস্থ একাধিক
    এই সময় | ২৬ আগস্ট ২০২৬
  • হাওড়ার আন্দুল মৌড়ি এলাকায় একটি বহুতলে আগুন। ধোঁয়া বেরোতে দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ফ্ল্যাটের ভিতর আটকে পড়েন কয়েকজন। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারকাজ শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ৮ জনকে উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে বলে খবর।

    পুলিশ ও দমকল বিভাগের আধিকারিকরা যৌথ ভাবে উদ্ধারকাজ শুরু করেছেন। ভবনের ভিতরে আটকে পড়া বাসিন্দাদের নিরাপদে বাইরে বের করে আনার চেষ্টা চালান। বহুতল ভবনের চতুর্থ তলায় আগুন লাগার পরে আবাসনের বাকি বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

    দমকল জানিয়েছে, আগুনের তীব্রতা বেশি থাকায় প্রাথমিক ভাবে উদ্ধারকাজে সমস্যা হয়। আগুনের তাপে আবাসনের বেশ কয়েকজন বাসিন্দা জখম হয়েছেন। আগুনে অনেকের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গিয়েছে। আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হয়েছে।

    ওই আবাসনের পাশের বাড়ির এক বাসিন্দা বলেন, ‘হঠাৎ করেই দেখলাম দাউ দাউ করে আগুন জ্বলছে চার তলায়। গল গল করে ধোঁয়া বের হচ্ছে। আমাদের প্রতিবেশী এক কাকিমা ওই তলায় থাকেন। কোথায় আছেন জানি না, উদ্ধার করছে।’

  • Link to this news (এই সময়)