• বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ, রবিবার পর্যন্ত কোন কোন জেলায় বৃষ্টি?
    আজ তক | ২৬ আগস্ট ২০২৬
  • দুর্যোগ যেন সেই হয়েও হচ্ছে না পশ্চিমবঙ্গে। আবার নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এর ফলে দক্ষিণবঙ্গ জুড়ে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

    কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?
    বুধবার সকালে কয়েক পশলা বৃষ্টি হয়েছে কলকাতায়। দুপুরের পর থেকে আরও ভাসবে শহর। দফায় দফায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃষ্টি হবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং মুর্শিদাবাদে। প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। 

    বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় দমকা হাওয়া বইতে পারে। হতে পারে বজ্রপাতও। শুক্র এবং শনিবার দক্ষিণের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিতে।

    দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও চলবে ঝড়বৃষ্টি। মালদা এবং দক্ষিণ দিনাজপুরে পরিমাণ থাকবে সবচেয়ে বেশি। এই দুই জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে দুর্যোগের পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার।  শুক্রবার জলপাইগুড়িতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 

    কত দিন চলবে বৃষ্টিপাত?
    হাওয়া অফিস জানাচ্ছে, আগামী রবিবার পর্যন্ত এই ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে রবিবার পর্যন্ত পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টিপাত চলবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বর্ষণের সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর। উত্তরবঙ্গে শুক্রবারের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। 

     
  • Link to this news (আজ তক)