• Nepal Flash Flood: ভারতীয় নাগরিকদের জন্য চালু হেল্পলাইন, প্রতিবেশী দেশকে সবরকম সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর
    এই সময় | ২৬ আগস্ট ২০২৬
  • নেপালে ভয়াবহ হড়পা বানে আটকে বহু ভারতীয় পর্যটক। অনেকেরই খোঁজ মিলছে না বলে নেপালের বিভিন্ন পর্যটন সংস্থা সূত্রে খবর। বেশিরভাগ পর্যটকই কৈলাস-মানস সরোবর ভ্রমণে যাচ্ছিলেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, নিখোঁজ প্রায় ৩৮৪ জন পর্যটকের মধ্যে ১০৫ জন ভারতীয় পর্যটক। ইতিমধ্যেই দেশের পর্যটকদের জন্য হেল্পলাইন চালু করেছেন ভারত সরকার।

    কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, নিখোঁজ পর্যটকদের পরিবারের লোকজন হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন।

    ১) +977 985 131 6807

    ২) +977 970 910 7500

    ৩) টোল ফ্রি নম্বর ১২৩৪

    ৪) হটলাইন নম্বর ১১৪৪

    ১. রাসুয়া: ৯৮৫১২৭৭৭৭৭ (CDO), ৯৮৫১১৬৪৪২২ (সহকারী CDO), ৯৮৫১২৮২৮০১ (নেপাল পুলিশ), ৯৮৫১২৭২২৭৫ (APF)

    ২. নুয়াকোট: ৯৮৫১১৪৭৭৭৭ (CDO), ৯৮৫১২৪৮৭৭৭ (সহকারী CDO), ৯৮৫১২৮২৮১১ (নেপাল পুলিশ), ৯৮৫১২৭২৫৩৫ (APF)

    ৩. ধাদিং: ৯৮৫১২৪৭৭৭৭ (CDO), ৯৮৫১১৯৬১৩১ (সহকারী CDO), ৯৮৫১১১৩৯২১ (নেপাল পুলিশ), ৯৮৫১২৭২৪৯১ (APF)

    ৪. চিতওয়ান: ৯৮৫৫০১৭৭৭৭ (CDO), ৯৮৫৫০৮৮৮৯১ (সহকারী CDO), ৯৮৫৫০৯০১৩৩ (নেপাল পুলিশ), ৯৮৫১২৭২১৩৪ (APF)

    ৫. গোর্খা: ৯৮৫৬০৫৭৭৭৭ (CDO), ৯৮৫৬০৫৭৭৭৮ (সহকারী CDO), ৯৮৫৬০৯০২৫৫ (নেপাল পুলিশ), ৯৮৫১২৭২২৭১ (APF)

    ৬. তানাহুন: ৯৮৫৬০৬৭৭৭৭ (CDO), ৯৮৫৬০০১১১১ (সহকারী CDO), ৯৮৫৬০৯০১৭৮ (নেপাল পুলিশ), ৯৮৫১২৭২০৯৯ (APF)

    সরকারি সূত্রের খবর অনুযায়ী, নেপালে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য ইন্ডিয়ান এয়ার ফোর্স সি-১৭ (C-17) ও সি-১৩০ (C-130) দু’টি বিমান প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে মাটি সরানোর যন্ত্রপাতি, ত্রাণসামগ্রী ও ওষুধ প্রস্তুত করা হচ্ছে এবং দুর্যোগ মোকাবিলাকারী দলগুলোকেও আকাশপথে যাওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

    ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের দ্রুত উদ্ধার ও ত্রাণ সহায়তা দেওয়ার লক্ষ্যে নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাস সংশ্লিষ্ট নেপালি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। দূতাবাস জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় নেপাল সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করা হচ্ছে। ভারত পরিস্থিতি উপরে নিবিড় পর্যবেক্ষণ করছে এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সহায়তার জন্য নেপালি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে কথা বলেছেন। নেপালের এই সংকটে সবরকম সাহায্যের ব্যাপারে আশ্বাস দিয়েছেন মোদী।

  • Link to this news (এই সময়)