• পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার মালদায়, ধরা পড়লেন ভারতীয় দালালও
    এই সময় | ২৬ আগস্ট ২০২৬
  • দু’টি পৃথক ঘটনায় ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার মালদায়। গ্রেপ্তার করা হয়েছে এক ভারতীয় দালালকেও। অভিযোগ, তাঁর সঙ্গে বাংলাদেশের পাচারকারী চক্রের সরাসরি যোগ রয়েছে।

    মালদার হবিবপুর থানা এলাকার ঘটনা। ধৃত দালালের নাম রিপন বিশ্বাস। বাড়ি হবিবপুরের দাল্লা এলাকায়। অভিযোগ, ১২ হাজার টাকার বিনিময়ে মহম্মদ মানিক নামে এক বাংলাদেশিকে হবিবপুরের ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে পার করছিল। হবিবপুর থানার পুলিশ এবং বিএসএফ যৌথ অভিযানে তাঁদের ধরে। এই মহম্মদ মানিক বেশ কিছু দিন ধরেই মালদা ও মুর্শিদাবাদ এলাকায় লুকিয়ে ছিলেন। তাঁর সঙ্গে জঙ্গিযোগ রয়েছে বলেও সন্দেহ করছেন তদন্তকারীদের একাংশ। মানিকের বাড়ি বাংলাদেশের রাজশাহিতে।

    অন্য দিকে, হবিবপুর সীমান্ত এলাকা থেকেই বিএসএফ আরও চার জন বাংলাদেশিকে পাকড়াও করেছে। তাঁদের বাড়িও বাংলাদেশের রাজশাহি এলাকায়।

  • Link to this news (এই সময়)