• নেপালের হড়পা বানে নিখোঁজ কলকাতার ৩২ পর্যটক
    এই সময় | ২৭ আগস্ট ২০২৬
  • নেপালের হড়পা বানের ঘটনার পর থেকে নিখোঁজ কলকাতার ৩২ জন। কলকাতার একটি ভ্রমণ সংস্থার মাধ্যমে ৩০ জন পর্যটক মান সরোবর যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন ওই সংস্থার দুই জন। ২১ অগস্ট তাঁরা কলকাতা থেকে রওনা হয়েছিলেন। নেপালে পৌঁছেছিলেন ২২ অগস্ট। এই ৩২ জনের সঙ্গে বুধবার রাত পর্যন্ত যোগাযোগ করা যায়নি।

    কলকাতার ওই সংস্থার তরফে জানা গিয়েছে, যে ৩০ জন পর্যটকের দল মান সরোবর যাচ্ছিলেন, তাঁদের মধ্যে ১ জন ভারতীয় নাগরিক হলেও আমেরিকা থেকে এসেছিলেন। মঙ্গলবার এই দলটির একজন কাঠমান্ডু থেকে ছবি পাঠিয়ে ছিলেন।

    বুধবার, নেপাল-তিব্বত বর্ডার পেরনোর করার জন‍্য সকালে রাসুয়াগাধিতে গিয়েছিল ওই দলটি। সকাল সাড়ে ৮টা নাগাদ ইমিগ্রেশন অফিসে ছিলেন। তার পর পরই ওই ইমিগ্রেশন অফিসে প্রলয় আছড়ে পড়ে। বিধ্বংসী জলের স্রোতে ভেসে যায় সবকিছু। ওই ঘটনার পর থেকে কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি। যাঁরা ওখানে ছিলেন, সেই দলের থেকেও কেউ যোগাযোগ করেননি। আন্তর্জাতিক ভাবে যে সংস্থা পুরো ব‍্যবস্থাপনা করে তারা হেলিকপ্টার নিয়ে রওনা দিলেও ঘটনাস্থলে নামতে পারেনি।

    ভ্রমণ সংস্থার তরফে দিব্য জ্যোতি বসু জানিয়েছেন নেপাল ট‍্যুরিজ়ম এবং দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু এখনও কেউ কিছু জানাতে পারেনি।

  • Link to this news (এই সময়)