• দুর্ঘটনার কবলে পড়েও মেলেনি ক্ষতিপূরণ, টিকিট নিয়ে প্রশ্ন তুলতেই রেলকে ভর্ৎসনা হাই কোর্টের
    প্রতিদিন | ২৭ আগস্ট ২০২৬
  • রেল দুর্ঘটনায় আর্থিক সাহায্যের বিষয়ে বড় রায় দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর বড় পর্যবেক্ষণ মৃত যাত্রীর কাছ থেকে টিকিট উদ্ধার না হলেই যে তিনি বিনা টিকিটে ভ্রমণ করছিলেন, এমন সিদ্ধান্তে আসা যায় না। শুধুমাত্র টিকিট পাওয়া যায়নি, এই যুক্তিতে রেল কর্তৃপক্ষ ক্ষতিপূরণের দাবি খারিজ করতে পারে না। যাত্রী বৈধ টিকিটে ভ্রমণ করছিলেন কি না, তা অন্যান্য পারিপার্শ্বিক প্রমাণ থেকেও বিচার করতে হবে।

    রেলওয়ে ক্লেমস ট্রাইব্যুনালের একটি রায়ের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। আগের রায়ে ট্রাইব্যুনাল মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছিল। সেই মামলাটি ওঠে বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর এজলাসে। সেই রায়কেও খারিজ করে দিয়েছে হাই কোর্টে। আদালতের নির্দেশ, নিয়ম মেনেই ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

    বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর পর্যবেক্ষণ, দুর্ঘটনার পর কঠিন পরিস্থিতিতে টিকিট হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া অস্বাভাবিক নয়। শুধুমাত্র টিকিট পাওয়া যায়নি, এই যুক্তিতে রেল কর্তৃপক্ষ ক্ষতিপূরণের দাবি খারিজ করতে পারে না। যাত্রী বৈধ টিকিটে ভ্রমণ করছিলেন কি না, তা অন্যান্য পারিপার্শ্বিক প্রমাণ থেকেও বিচার করতে হবে। এই রায়ের ফলে রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ক্ষতিপূরণ পাওয়ার পথ আরও সুগম হল বলে মনে করছে আইনজীবী মহল।
  • Link to this news (প্রতিদিন)