• পুরভোটে কারা প্রার্থী হবেন? আভাস দিলেন সুকান্ত মজুমদার
    এই সময় | ২৭ আগস্ট ২০২৬
  • পুরসভা নির্বাচনেও বিধানসভা নির্বাচনের মতো করে ছক সাজাচ্ছে বিজেপি, সাংবাদিক বৈঠকে জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং পুরসভা নির্বাচনের ক্ষেত্রে দলের দায়িত্বে থাকা সুকান্ত মজুমদার।

    প্রতি ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে চার্জ শিট বের করা হবে বলে জানিয়েছেন তিনি। কোন কোন কাউন্সিলারের কার কার ‘আঙুল ফুলে কলা গাছ’ হয়েছে সেটা বের করা হবে বলে জানিয়েছেন সুকান্ত। কোন কাজের কথা দিয়েও কারা কথা রাখেনি, সেটা প্রচারে তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি। তাঁর তোপ, ‘মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় পুর ভোটে দাঁড়ায় তাহলে তাকে সেখানেও হারানো হবে।’

    এর আগে যে নির্বাচন হয়েছে, তাতে পুরসভা ভিত্তিতে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০১টির ক্ষেত্রে বিজেপি এগিয়ে ছিল বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। তাঁর মন্তব্য, ‘আমাদের লক্ষ্য ওয়ার্ড পুনর্বিন্যাসের পরে দেড়শোর বেশি ওয়ার্ডে জয় লাভ করা।’

    সব আসনেই বিজেপি লড়বে নাকি NCPI-কে আসন দেওয়া হবে?

    এই প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন, ‘রাজ্য সভাপতি আগেই বলেছেন এই রাজ্যে কোনো শরিক দল নেই। এখনও পর্যন্ত কোনও শরিকি আসন বণ্টনের বিষয়ে আমরা নেই।’

    কী ভাবে প্রার্থী বাছাই করা হবে?

    পুরভোটের জন্য প্রার্থী বাছাইয়ের বিষয়ে SOP তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। সুকান্ত মজুমদার বলেন, সমাজের স্বচ্ছ ভাবমূর্তির লোক যাঁদের সঙ্গে বিজেপির সম্পর্ক বহুদিনের, তাঁদের গুরুত্ব দেওয়া হবে। কমিটি তৈরি হয়েছে সকলের সম্মতিতে দলের তরফে প্রার্থী ঠিক হবে। তাঁর সঙ্গে সংযোজন, কেউ যদি আগে থেকে মনে করেন প্রার্থী হয়ে গিয়েছি, তাহলে তাঁকে আফশোস করতে হবে।

  • Link to this news (এই সময়)