• প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে তিনটি বস্তি খালি করার নির্দেশ
    বর্তমান | ২৭ আগস্ট ২০২৬
  • নয়াদিল্লি: ছয় সপ্তাহের মধ্যে খালি করতে হবে ঝুপড়ি। রেস কোর্স এলাকায় প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে তিনটি বস্তির ৩৫০ জনেরও বেশি বাসিন্দাকে এমনই নির্দেশ দিল দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার আদালত জানিয়ে দিয়েছে, সাভদা ঘেভরা এলাকায় কর্তৃপক্ষ যে বিকল্প বাসস্থানের ব্যবস্থা করেছে, ওই পরিবারগুলিকে সেখানে গিয়ে উঠতে হবে। পুনর্বাসনের এই প্রক্রিয়ায় আগামী ছ’মাস ধরে নজরদারি ও তদারকি করতে সাত সদস্যের একটি কমিটিও গঠন করেছে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় ও বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ। ৪৯ পাতার রায়ে আদালত বলেছে, আবেদনকারীরা আজ থেকে ছয় সপ্তাহের মধ্যে বি আর ক্যাম্প, মসজিদ ক্যাম্প এবং ডিআইডি কলোনির তিনটি জায়গায় তাঁদের বসতবাড়ি খালি করবেন এবং এই সময়ের মধ্যে তাঁদেরকে দিল্লির সাভদা ঘেভরার ডিইউএসআইবি কলোনিতে বরাদ্দ করা বাসস্থানে পুনর্বাসিত করা হবে। প্রয়োজনে জমি খালি করার জন্য পুলিশের সহায়তায় তাঁদেরকে উচ্ছেদ করা হবে।
  • Link to this news (বর্তমান)