• রাস্তায় পোষ্য, জরিমানার নিদান
    বর্তমান | ২৭ আগস্ট ২০২৬
  • লখনউ: রাস্তার যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে বেওয়ারিশ পশু। রাস্তায় গোরু, মহিষের সেই দৌরাত্ম্যের কারণে গাড়ি নিয়ে যাওয়াই দায়। এবার উত্তরপ্রদেশের সম্ভল পুরসভার তরফে কড়া দাওয়াই। বলা হয়েছে, রাস্তায় যে পোষ্যগুলিকে ঘুরে বেড়াতে দেখা যাবে, তাদের মালিককে জরিমানা করা হবে। এমনকী নিয়ম মানা না হলে তাঁদের বিরুদ্ধে এফআইআরও করা হবে। নগর পালিকার এগজিকিউটিভ অফিসার আদিত্য প্রকাশ জানিয়েছেন, ইতিমধ্যেই গবাদি পশুর পাঁচ মালিককে জরিমানা করা হয়েছে। দপ্তরের কোষাগারে জমা পড়েছে ১২ হাজার ৫০০ টাকা। গোশালার মালিকদেরও সতর্ক থাকার বার্তা দিয়েছে প্রশাসন। -ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)