• গঙ্গার ব্যারাজের কাছে আছড়ে পড়ল এয়ারক্র্যাফট, কানপুরে মৃত ২
    এই সময় | ২৭ আগস্ট ২০২৬
  • Big Breaking: উত্তরপ্রদেশের কানপুরে বিমান দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে প্রশিক্ষণের সময়ে আচমকা ভেঙে পড়ে একটি বেসরকারি সংস্থার ট্রেনিং এয়ারক্র্যাফ্ট। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। সংবাদ সংস্থা সূত্রে খবর, ঘটনায় এয়ারক্র্যাফ্টের পাইলটের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত হন অন্য এক পাইলট। আহত পাইলটকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাঁর মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

    সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরের দিকে কানপুরের গঙ্গা ব্যারেজের কাছে নাত্থা পুরওয়া গ্রামের একটি মাঠে ট্রেনিং এয়ারক্র্যাফ্টটি ভেঙে পড়ে। সেটি ভেঙে পড়ার তীব্র শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশকে খবর দেন।

    প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি ছিল প্রশিক্ষণের কাজে ব্যবহৃত একটি টুইন-ইঞ্জিন ট্রেনিং এয়ারক্রাফ্ট। দুর্ঘটনার সময়ে এয়ারক্রাফ্টটিতে দুই জন ট্রেনি পাইলট ছিলেন বলে জানা গিয়েছে।

    কানপুরের গঙ্গা ব্যারেজের কাছে জনবসতিপূর্ণ এলাকার পাশে এই দুর্ঘটনা ঘটায় বড় ধরনের বিপদ এড়ানো গিয়েছে বলেও মনে করা হচ্ছে। বিমানটি যদি জনবসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়ত, তাহলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত।

    কানপুরের এ দিনের দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হবে। বিমানের ধ্বংসাবশেষ পরীক্ষা করে যান্ত্রিক ত্রুটি হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হতে পারে। একই সঙ্গে উড়ানের আগে বিমানের কী ধরনের পরীক্ষা করা হয়েছিল এবং প্রশিক্ষণ চলাকালীন নির্ধারিত নিরাপত্তা বিধি মেনে চলা হয়েছিল কি না, তাও তদন্তকারীরা খতিয়ে দেখবেন।

    চলতি বছরেই কানপুরে দুর্ঘটনার মুখে পড়েছিল আরও একটি ট্রেনিং এয়ারক্র্যাফ্ট । জুন মাসে কানপুরের চকেরি বিমানবন্দরে প্রশিক্ষণের পরে বিমান থেকে নামার সময়ে চলন্ত প্রপেলারে আঘাত পান এক মহিলা ট্রেনি পাইলট। ওই ঘটনায় গুরুতর জখম হন তিনি। DGCA ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিল এবং সংশ্লিষ্ট প্রশিক্ষককে তদন্ত চলাকালীন ট্রেনিংয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

    এর কয়েক দিনের মধ্যে উত্তরপ্রদেশের কাসগঞ্জেও একটি প্রশিক্ষণ বিমান জরুরি ভাবে মাঠে অবতরণ করেছিল। সেই ঘটনায় পাইলট নিরাপদে ছিলেন। ফলে পরপর এই ধরনের ঘটনায় ট্রেনিং এয়ারক্র্যাফটগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

  • Link to this news (এই সময়)