• নেপালে হড়পা বানে আটকে মুকুল রায়ে পুত্রবধূ, উদ্বেগে শুভ্রাংশু
    দৈনিক স্টেটসম্যান | ২৭ আগস্ট ২০২৬
  • ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত নেপাল (Nepal Flash Flood) । শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬৫ জনের। বহু মানুষ নিখোঁজ বা আটকে রয়েছেন। তাঁদের মধ্যে কলকাতার ৩২ জন পর্যটকও রয়েছেন বলে খবর। সেই তালিকায় রয়েছেন প্রয়াত তৃণমূল নেতা মুকুল রায়ের (Mukul Roy) একমাত্র পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায় (Sharmistha Bhowmik Roy)। বুধবার থেকে শর্মিষ্ঠার (Sharmistha Bhowmik Roy)সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন তাঁর স্বামী শুভ্রাংশু রায় (Subhranshu Roy) । গভীর উদ্বেগে রয়েছে পরিবার।

    পরিবার সূত্রে খবর, গত ২১ আগস্ট একটি ভ্রমণ সংস্থার সঙ্গে হাওড়া থেকে নেপালের উদ্দেশে রওনা দেন শর্মিষ্ঠা (Sharmistha Bhowmik Roy)। নেপালে পৌঁছনোর পর একাধিকবার স্বামীর (Subhranshu Roy) সঙ্গে তাঁর (Sharmistha Bhowmik Roy) কথা হয়। মঙ্গলবার রাতে শেষবার শুভ্রাংশুর (Subhranshu Roy)সঙ্গে যোগাযোগ হয়েছিল তাঁর (Sharmistha Bhowmik Roy)। এরপর বুধবার সকাল থেকে নেপালের পরিস্থিতি দ্রুত খারাপ হতে শুরু করে।

    নেপালে বিপর্যয়ের খবর পাওয়ার পর থেকেই স্ত্রীকে (Sharmistha Bhowmik Roy) ফোন করা চেষ্টা চালিয়ে যাচ্ছেন শুভ্রাংশু (Subhranshu Roy)। কিন্তু কোনও ভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। বর্তমানে শর্মিষ্ঠা (Sharmistha Bhowmik Roy) কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, তা নিয়ে পরিবার চিন্তায় রয়েছে।

    বুধবার সকাল থেকেই নেপালের একটি নদীর জলস্তর আচমকা বাড়তে শুরু করে। পরে চিন সীমান্তবর্তী রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান নামে। কয়েক মুহূর্তের মধ্যে বিস্তীর্ণ এলাকায় ধ্বংসযজ্ঞ শুরু হয়। বহু বাড়িঘর, রাস্তা ও অন্যান্য পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

    চিনের সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, তিব্বতের গাইরং-সহ বিস্তীর্ণ এলাকাতেও এই দুর্যোগের প্রভাব পড়েছে। সেখানেও হতাহতের খবর মিলেছে। এদিকে, হড়পা বানের প্রকৃত কারণ নিয়েও নানা প্রশ্ন উঠেছে। নেপালের বন্যা পূর্বাভাস বিভাগ জানিয়েছে, রাসুয়ায় অতিরিক্ত বৃষ্টির কারণে এই বিপর্যয় ঘটনার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। ফলে তিব্বতের দিক থেকে বিপুল জল নেমে আসার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।

    এই পরিস্থিতিতে নিখোঁজ ও আটকে থাকা পর্যটকদের উদ্ধরকাজ চলছে। কলকাতার ৩২ জন পর্যটককে নিয়েও উদ্বেগ রয়েছে। তাঁদের মধ্যে শর্মিষ্ঠা ভৌমিক রায়ও (Sharmistha Bhowmik Roy) রয়েছেন। তাঁর সঙ্গে দ্রুত যোগাযোগ করার অপেক্ষায় রয়েছে পরিবার।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)