• হলদিয়া শিল্পাঞ্চলে একাধিক শূন্যপদে নিয়োগের উদ্যোগ, কোথায় জমা নেওয়া হচ্ছে আবেদনপত্র?
    এই সময় | ২৮ আগস্ট ২০২৬
  • হলদিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানা ও সংস্থায় একাধিক শূন্যপদে নিয়োগের উদ্যোগ। তার জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদনপত্র জমা নেওয়ার কাজ। নন্দীগ্রামে রোজগার মেলার আগেই পূর্ব মেদিনীপুরে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যোগ্যতার ভিত্তিতে মোট ৬২০টি শূন্যপদে কর্মী নিয়োগের সুযোগ রয়েছে। ২৭ অগস্ট থেকে জেলার সব ব্লক ও পুরসভা এলাকা থেকে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৫ সেপ্টেম্বর, ২০২৬।

    আইটিআই, বি.এসসি, বি.টেক, ডিপ্লোমা, স্নাতক, নার্সিং এবং প্রাক্তন সেনাকর্মীদের জন্য নিয়োগের সুযোগ রয়েছে। ফ্রেশার বা অদক্ষদের জন্যও আলাদা করে সুযোগ রয়েছে। লালবাবা ইঞ্জিনিয়ারিংয়ে আইটিআই পদে সর্বাধিক ১০০টি, ইলেকট্রো স্টিল কাস্টিংসে ৩৭টি, এক্সাইডে ৩০টি এবং ইন্দোরামা ইন্ডিয়ায় ২৮টি শূন্যপদ রয়েছে। হলদিয়া পেট্রোকেমিক্যালসে আইটিআইয়ে ২১টি এবং ডিপ্লোমায় ১৭টি পদ রয়েছে।

    এছাড়াও মানাকসিয়া অ্যালুমিনিয়ামে আইটিআই ৮, বি.এসসি ৩ এবং বি.টেকে ২টি, গোকুল অ্যাগ্রো রিসোর্সেসে ৪টি; ক্লোরাইড মেটালসে আইটিআই ৭, ফ্রেশার ২২, স্নাতক ২ এবং প্রাক্তন সেনাকর্মীর জন্য ১টি পদ রয়েছে। এমসিপিআইয়ে আইটিআই ৬ ও ডিপ্লোমায় ৭টি, আইভিএল ধানসারিতে আইটিআই ১ ও ডিপ্লোমা ৩টি এবং স্নাতক ২টি পদ রয়েছে।

    ফ্রেশার বা অদক্ষ বিভাগে কে.এন.সি. অ্যাগ্রোতে ৫০টি, হলদিয়া পেট্রোকেমিক্যালে ৩০টি, এডব্লিউএল এগ্রি বিজনেসে ২০টি এবং পশুপতি অ্যাকোয়াটিকসে সর্বাধিক ১৫০টি পদ রয়েছে।

    শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র-সহ আবেদনপত্র জেলার সমস্ত বিডিও অফিস, হলদিয়ার এসডিও অফিস এবং হলদিয়া পুরসভায়-সহ সব পুরসভায় রাখা ড্রপ বক্সে জমা দেওয়া যাবে। ৫ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

  • Link to this news (এই সময়)