• মেট্রোর রেক-বিভ্রাট, ব্লু লাইনে আংশিক পরিষেবা
    এই সময় | ২৮ আগস্ট ২০২৬
  • অফিস থেকে ফেরার সময়ে কলকাতা মেট্রোয় বিভ্রাট। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় পার্কস্ট্রিটে থমকে যায় মেট্রো। সূত্রের খবর, মেট্রোয় রেকের সমস্যার জন্য পরিষেবায় সমস্যা হয়েছে বলে সূত্রের খবর। অফিস থেকে বাড়ি ফেরার সময়ে এই সমস্যার জন্য প্রবল ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

    কলকাতা মেট্রো জানিয়েছে, রেক ফেলিওর-এর কারণে এই ঘটনা ঘটেছে। আপাতত ব্লু লাইনে আংশিক পরিষেবা মিলছে।

    মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছে। অন্যদিকে সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাচ্ছে। পরে ৭টা ৩৩ মিনিটে চালু হয়েছে মেট্রো।

    বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের পর থেকে যান্ত্রিক ত্রুটির খবর সামনে আসে। মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, পার্ক স্ট্রিট স্টেশনে ৬টা ৪৫ নাগাদ দমদম-মুখী একটি মেট্রোর দরজা বন্ধ হচ্ছিল না। দরজাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায় বলে খবর। ফলে, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে মেট্রোটি। পরে, ৭টা ৩৩নাগাদ মেট্রো চলাচল স্বাভাবিক হয়।

  • Link to this news (এই সময়)