• নেপালে গিয়ে নিখোঁজ খড়্গপুরের বাসিন্দা, উৎকণ্ঠায় পরিবার
    এই সময় | ২৮ আগস্ট ২০২৬
  • কৈলাস-মানসরোবর যাত্রা শুরু করেছিলেন ২১ অগস্ট। নেপালে হড়পা বানের পর থেকে নিখোঁজ নিখোঁজ খড়্গপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত রেলকর্মী স্বপনকুমার সিনহা। বুধবার থেকেই তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করা যায়নি বলে দাবি পরিবারের। আশঙ্কায় দিন কাটছে প্রিয়জনদের।

    স্বপনকুমার সিনহার বাড়ি খড়্গপুর শহরের প্রেমবাজার হিজলি কো-অপারেটিভ সোসাইটি এলাকায়। তাঁর ছেলে অর্ণবকুমার সিনহা এবং মিলনকুমার সিনহা জানান, কৈলাস-মানসরোবর যাত্রার উদ্দেশে গত ২১ অগস্ট তিনি বেরিয়েছিলেন। একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে ভ্রমণে যান।

    অর্ণব বলেন, ‘প্রথমে আমাদের বিশ্বাসই হচ্ছিল না। মোবাইলে যে ভিডিয়োগুলো দেখছিলাম, তার কোনও লোকেশন খুঁজে পাচ্ছিলাম না। তবে বাবার সঙ্গে আর কোনও যোগাযোগ হয়নি।’ গত ২২ অগস্ট কাঠমান্ডুতে পৌঁছন স্বপনকুমার। ২৫ অগস্ট ফোনে শেষ যোগাযোগ হয়েছিল। ওই দিন নেপাল তিব্বত বর্ডার ক্রস করার কথা ছিল। তারপর ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

    পরিবারের দাবি, নেপালে ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। সেখানেও এখনও কোনও নিশ্চিত খবর না মেলায় উৎকণ্ঠায় রয়েছে গোটা পরিবার। ৬ সেপ্টেম্বর বাড়ি ফেরার কথা ছিল। তার আগেই তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় যত সময় যাচ্ছে, উদ্বেগ বেড়েছে।

  • Link to this news (এই সময়)