• Breaking News Live: অভিষেকের অফিসে তৃণমূলের বিল বোর্ড খোলা নিয়ে ধুন্ধুমার, গ্রেপ্তার ১৩
    এই সময় | ২৮ আগস্ট ২০২৬
  • বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে তৃণমূলের বিলবোর্ড সরানো নিয়ে ধুন্ধুমার বাঁধে। ঘটনায় দায়ের ৩ FIR। তাতে গ্রেপ্তার করা হয়েছে ১৩ জনকে।

    নেপালের ভয়াবহ হড়পা বানের পরে থেকে মৃত ও নিখোঁজের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। সরকারি ভাবে শুক্রবার সকাল ৮টা ২০ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৯ জন, নিখোঁজ ৭৫০-এর বেশি। বেসরকারি ভাবে সংখ্যাটা প্রায় ১৫০০ বলে দাবি।

    রাখিবন্ধন উৎসব উপলক্ষে শুভেচ্ছাবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স পোস্টে তিনি লেখেন, ‘রাখিবন্ধন উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা। এই পবিত্র উৎসব আপনাদের সকলের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সাফল্য বয়ে আনুক। ভালোবাসা, স্নেহ এবং পারস্পরিক বিশ্বাসের বন্ধন যেন চিরকাল অটুট থাকে—এটাই আমার আন্তরিক প্রার্থনা।’

    সপ্তাহান্তে ফের আকাশের মুখভার। নিম্নচাপের প্রভাব কিছুটা কমেছে। তবে বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না এখনই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারও ভিজতে চলেছে বাংলা। কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

  • Link to this news (এই সময়)