• সিমকার্ড পাচার করে পাক গুপ্তচরদের সাহায্য, দিল্লি পুলিশের জালে দম্পতি
    এই সময় | ২৮ আগস্ট ২০২৬
  • বিভিন্ন মানুষের নামে সিমকার্ড তুলে পাকিস্তানে পাচার এবং পাক গুপ্তচরদের সাহায্য করার অভিযোগে দিল্লিতে গ্রেপ্তার এক দম্পতি। ধৃতদের নাম মহম্মদ সাহিল এবং তাঁর স্ত্রী সামিরা।

    দিল্লি পুলিশের অভিযোগ, ২০২৪ সালে সমাজমাধ্যমে পাকিস্তানি অপারেটিভদের সঙ্গে পরিচয় হয় সাহিলদের। তার পর থেকেই তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলছিল দম্পতি। সেই সূত্রেই পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে যোগাযোগ হয় তাদের। টাকার বিনিময়ে পাক গুপ্তচরদের হয়ে তারা কাজও করেছে। পাক হ্যান্ডলারদের বিভিন্ন লজিস্টিক সাপোর্ট দিয়েছে তারা।

    পুলিশের দাবি, সাহিলদের মূল কাজ ছিল, স্থানীয় মানুষদের নামে সিমকার্ড সংগ্রহ করে তা দুবাই হয়ে পাকিস্তানে পাঠানো। পাকিস্তানি অপারেটিভরা ওই নম্বরগুলি ব্যবহার করে সেখানে বসেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করত। পরে ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলির মাধ্যমে তারা ভারতের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাত।

  • Link to this news (এই সময়)