• নেপালে নিখোঁজ রাজ্যের ৩৭ বাসিন্দা, দু’জনকে ফেরানো হচ্ছে, প্রতিনিধি দল পাঠানোর প্রস্তুতি মুখ্যমন্ত্রীর
    এই সময় | ২৯ আগস্ট ২০২৬
  • নেপালে হড়পা বানে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সঙ্গে শুক্রবার ভবানীভবনে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেপাল প্রশাসন ও ভারতের বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে তাঁদের খোঁজখবর নেওয়া হচ্ছে বলে এ দিন সকলের পরিবারকে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। নেপালে রাজ্যের একটি প্রতিনিধি দল পাঠানোর জন্য ভারতের বিদেশ মন্ত্রকের কাছে আবেদন জানানো হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

    শুক্রবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘একটা পরিবার ছাড়া সব পরিবার এখানে এসেছিলেন। ১৭ জন আমাকে বিভিন্ন সাজেশন দিয়েছেন। এখনও পর্যন্ত রাজ্য থেকে সর্বমোট নিখোঁজ ৩৯। তবে দু’জনের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। তাঁরা সুস্থ আছেন। তাঁদের দ্রুত ফেরানোর ব্যবস্থা হচ্ছে। বাকি ৩৭ জনের সঙ্গে যোগাযোগ করা যায়নি।’

    নিখোঁজ পরিবারের তরফে মুখ্যমন্ত্রীর কাছে বেশ কিছু আবেদন করা হয়। শুভেন্দু বলেন, ‘যে কারও পরিবারে এই ঘটনা ঘটলে ভীষণ বিচলিত হন। তাঁরা আমাদের কাছে কিছু কিছু বিষয় জানতে চেয়েছেন। তাঁরা শুনেছেন, তিব্বতের দিক থেকে কিছুজনকে উদ্ধার করা গিয়েছে। আমরা সেটার তালিকা আনার ব্যবস্থা করছি। মুখ্যসচিবের সঙ্গে কথা বলছি।’ পরিবারগুলিকে মুখ্যমন্ত্রীর আশ্বাস, ‘এটা আপনাদের একার চিন্তার বিষয় নয়। গোটা রাজ্য আপনাদের সঙ্গে রয়েছে। আপনাদের জন্য যা করার, আমরা তা করব।’

    এর পাশাপাশি নেপালে রাজ্যের একটি টিম পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ব্যাপারে বিদেশ মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল। এই টিমে একজন সাংসদ, একজন বিধায়ক, আইজি পদমর্যাদার পুলিশ আধিকারিক, সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদার কোনও আধিকারিক থাকবেন। বিদেশ মন্ত্রক অনুমতি দিলে সঙ্গে সঙ্গে সেই টিম নেপালে পাঠানো হবে।

    ১. নেপালে হড়পা বানে রাজ্যের কত জন নিখোঁজ?

    রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, নেপালে হড়পা বানে মোট ৩৯ জন নিখোঁজ রয়েছেন।

    ২. নিখোঁজদের মধ্যে কারও সঙ্গে যোগাযোগ করা গিয়েছে?

    হ্যাঁ। দু’জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে এবং তাঁরা সুস্থ রয়েছেন বলে জানানো হয়েছে।

    ৩. নিখোঁজদের পরিবারের সঙ্গে কোথায় দেখা করা হয়?

    ভবানীভবনে নিখোঁজদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের আশ্বস্ত করা হয়।

    ৪. নেপালে কি রাজ্যের কোনও বিশেষ টিম পাঠানো হবে?

    হ্যাঁ। নেপালে রাজ্যের একটি বিশেষ প্রতিনিধিদল পাঠানোর জন্য ভারতের বিদেশ মন্ত্রকের কাছে আবেদন করা হয়েছে। অনুমতি মিললে দ্রুত সেই টিম পাঠানো হবে।

    ৫. নেপালে পাঠানো রাজ্যের টিমে কারা থাকবেন?

    প্রস্তাবিত টিমে একজন সাংসদ, একজন বিধায়ক, আইজি পদমর্যাদার পুলিশ আধিকারিক এবং সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদার একজন আধিকারিক থাকার কথা জানানো হয়েছে।

  • Link to this news (এই সময়)