• আমেরিকার জ্যাভেলিন মিসাইল সিস্টেম কিনবে ভারত
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এখনও দূর অস্ত। ভারতের স্বার্থরক্ষাকারী শর্তাবলি আমেরিকা এখনও মানতে নারাজ। সেই কারণে চুক্তি এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারত  দ্বিধাগ্রস্ত। এমতাবস্থায় ভারত স্থির করেছে আমেরিকা থেকে প্রায় ১ হাজার কোটি টাকার মিসাইল সিস্টেম কিনবে। আমেরিকার বিখ্যাত জ্যাভেলিন মিসাইল সিস্টেম সাম্প্রতিককালের একঝাঁক যুদ্ধের অন্যতম প্রধান ক্ষেপণাস্ত্র হিসাবে ব্যবহৃত। এবার ভারত ও আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রক সেই জ্যাভলিন মিসাইল সিস্টেম সংক্রান্ত চুক্তি সম্পন্ন করতে চলেছে। দীর্ঘদিন ধ঩রেই এ নিয়ে দর কষাকষি এবং আলোচনা চলছিল। জানা গিয়েছে, এবার দু’পক্ষই চুক্তি সম্পর্কে সহমত হয়েছে । ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর কয়েকদিন আগেই এই আভাস দিয়ে জানিয়েছিলেন, এই মিসাইল চুক্তি বাস্তবায়িত হবে। এবার জানা যাচ্ছে, মার্কিন সরকারের ডিফেন্স সিকিওরিটি কোঅপারেশন এজেন্সি এই চুক্তির অনুমোদন দিয়েছে। ভারত এই চুক্তিতে রাজি হয়েছে একটিই কারণে। যৌথ উৎপাদন ফরমুলায় এই চুক্তি হবে। অর্থাৎ জ্যাভলিন মিসাইল এবং আনুষঙ্গিক উপকরণ উৎপাদন প্রক্রিয়া এবং প্রযুক্তি বিনিময় দুই দেশই একযোগে করবে। অর্থাৎ আমেরিকার থেকে এই মিসাইল কিনবে শুধু নয়, উৎপাদনের অংশীদারও হবে।
  • Link to this news (বর্তমান)