• ইচ্ছাকৃত কম নম্বর পাওয়ার পরামর্শ, প্রশ্নফাঁসে নয়া তথ্য
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৬
  • মুম্বই: রাজ্য হোক বা কেন্দ্র, বিভিন্ন সরকারি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। দেশের সরকারি পরীক্ষাব্যবস্থাকে আরও স্বচ্ছ, নিরপাদ ও প্রযুক্তিনির্ভর করে তুলতে সদ্য গঠিত হয়েছে উচ্চপর্যায়ের টাস্ক ফোর্স। সেই টাস্ক ফোর্স এবার পড়ুয়া, অভিভাবক সহ বিভিন্ন পক্ষের কাছে পরামর্শ চাইল। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রকের তরফে আহ্বান জানানো হয়েছে। এই আবহে মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশন (এমপিএসসি)-এর ড্রাগ ইন্সপেক্টর পরীক্ষা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ফুল মার্কস পেলে সন্দেহ জাগতে পারে। সে কারণে ইচ্ছাকৃত ১০ নম্বর কম পাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল পরীক্ষার্থী ঋতুজা পাতিলকে। পরীক্ষার আগেই প্রশ্ন পৌঁছে গিয়েছিল ঋতুজার কাছে। তদন্তকারীদের হাতে এসেছে অভিযুক্তর হোয়াটসঅ্যাপ চ্যাট। সেখানে দেখা গিয়েছে, ২৯৪ প্রশ্নের মধ্যে ৭৭টি প্রশ্ন পরীক্ষার আসল প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গিয়েছিল। গত ২২ মার্চ ড্রাগ ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা হয়। অভিযোগ, তার দু’দিন আগে ২০ মার্চ ঋতুজা প্রশ্নপত্রটি হাতে পেয়েছিলেন। পরীক্ষায় তিনি সপ্তম স্থানে রয়েছেন। তদন্তকারীরা জেনেছেন, প্রশ্নপত্র কেনার জন্য ঋতুজা ৫ লক্ষ চেয়েছিলেন প্রেমিকের থেকে। প্রেমিক তা দেননি। পরে পেশায় শিক্ষক বাবার থেকে সেই টাকা চান ঋতুজা। প্রশ্নপত্রের জন্য লেনদেন হয় নাসিকের একটি ফ্ল্যাটে। কোচিং সেন্টারের মালিক, তিনজন কর্মী এই প্রশ্নপত্র ফাঁসে জড়িত রয়েছেন বলে দাবি।
  • Link to this news (বর্তমান)